× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্যাক্স দিয়ে সেবা না পেলে জনগণ ‘গোসা’ করবেই: অর্থ উপদেষ্টা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৭ পিএম

ফাইল ফটো।

ফাইল ফটো।

বাংলাদেশে ট্যাক্স দেওয়া হলেও কাঙ্ক্ষিত সেবা মেলে নাএমন অভিযোগ তুলে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মানুষ ট্যাক্স দেয়, সেবা না পেলে অবশ্যই গোসা করবে। বাইরের দেশে ট্যাক্স বেশি হলেও সেবা ভালো পাওয়া যায়।

সোমবার (২২ সেপ্টেম্বর) বিএসইসি ও ডিএসই আয়োজিত “বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন” শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের সবচেয়ে বড় সমস্যা অর্থায়নের অভাব। সবাই সরকারি খাত থেকে বরাদ্দ চাইছে, কিন্তু অর্থের জোগান সীমিত। ট্যাক্স, নন-ট্যাক্স রাজস্ব খুবই কম। আমাদের ট্যাক্স-জিডিপি অনুপাত মাত্র ৭.২ শতাংশ, যেখানে ব্রাজিলে তা ২৬ শতাংশ। তারা ট্যাক্স দেয়, সেবা পায়। কিন্তু আমরা সেবা দিতে ব্যর্থ হচ্ছি।

তিনি আরও বলেন, জনগণ কর দিতে রাজি থাকবে যদি কর ব্যবস্থায় হয়রানি না থাকে এবং সেবা নিশ্চিত হয়। আমি প্রায়ই এনবিআরকে বলি, সেবা দিন। সেবা পেলে মানুষ কর দেবে, উল্টোভাবে ঘোরালে তা সম্ভব নয়।

সেমিনারে অর্থ উপদেষ্টা দেশের আর্থিক খাতকে ব্যাংকনির্ভরতা থেকে মুক্ত করার আহ্বান জানান। তিনি বলেন, বড় অবকাঠামো প্রকল্প বাস্তবায়নে ব্যাংকের পাশাপাশি বন্ড, সুকুক, বিমা ও পুঁজিবাজারকে শক্তিশালী করতে হবে।

তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে ২৪ হাজার কোটি টাকার বেশি সুকুক বন্ড ইস্যু হলেও প্রায় সবই সরকারি প্রকল্পে ব্যবহার হচ্ছে। বেসরকারি খাতও এই টুল কাজে লাগাতে পারে।

অর্থ উপদেষ্টা বিমা খাতের দুর্বলতাকে “বিশৃঙ্খল” বলে আখ্যায়িত করে এর সংস্কারের ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে জনগণসরকারের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে তোলাকে তিনি সুস্থ আর্থিক খাত ও সুশাসনের মূল শর্ত হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও পুঁজিবাজার উন্নয়ন কমিটির চেয়ারম্যান ড. আনিসুজ্জামান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মানসুর, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা