× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারদর জানাতে মোবাইল অ্যাপ আনল ভোক্তা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:০১ এএম

বাজারদর জানাতে মোবাইল অ্যাপ আনল ভোক্তা

নিত্যপণ্যের প্রতিদিনের দাম জানাতে ‘বাজারদর’ নামে একটি অ্যাপ চালু করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অ্যাপের মাধ্যমে প্রতিদিন শতাধিক পণ্যের দাম হালনাগাদ করা হচ্ছে।

অ্যাপটির প্রচারণায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল জব্বার মণ্ডল এক ভিডিও বার্তায় বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এনেছে ‘বাজারদর’ অ্যাপস। এখানে পাবেন নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর হালনাগাদ প্রতিদিন। গুগল প্লে-স্টোর থেকে ‘বাজারদর’ অ্যাপটি ইন্সটল করুন, প্রতিদিনের বাজারদর জানুন এবং সচেতন হোন।’

অ্যাপে প্রবেশ করে দেখা যায়, এখানে ‘খাদ্যসামগ্রী’ এবং ‘অন্যান্য’ নামে দুটি অপশন রাখা হয়েছে। ‘খাদ্যসামগ্রী’ অপশনের মধ্যে চাল, আটা/ময়দা, ভোজ্য তেল, চিনি, লবণ, ডাল, আলু, মসলা, মাছ ও গোশত, দুধ, ডিম, শাক ও সবজি এবং ফল এর প্রতিদিনের বাজারদর দেখার সুযোগ রাখা হয়েছে। প্রধান খাদ্যশস্য হিসেবে চালের পাঁচটি ধরনের প্রতিদিনের দাম এখানে হালনাগাদ করা হচ্ছে। এর মধ্যে চাল সরু (নাজির/মিনিকেট), চাল মাঝারি (পাইজাম/আটাশ), চাল মোটা (স্বর্ণা/চায়না ইরি), সুগন্ধি এবং কাটারিভোগ চালের প্রত্যেক দিনের দাম এই অ্যাপ থেকে জানা যাবে।

আটা/ময়দার ক্ষেত্রে খোলা ও প্যাকেটজাত দুই ধরনের পণ্যেরই দাম দেওয়া রয়েছে। পাশাপাশি এই ক্যাটাগরিতে প্যাকেটজাত সুজির দাম জানার সুযোগ রাখা হয়েছে। চিনির ক্ষেত্রে খোলা ও প্যাকেটজাত এবং সাদা ও লাল পৃথক করে আলাদা আলাদা দাম দেখা যাবে। লবণের ক্ষেত্রেও খোলা ও প্যাকেটজাত আলাদা আলাদা দাম জানা যাবে। ডালের ক্ষেত্রে মসুর ডাল (বড় দানা, মাঝারি দানা, ছোট দানা), মুগ ডাল (সরু ও মোটা), এ্যাংকর ডালের পৃথক পৃথক ধরনের প্রতিদিনের দাম এখানে হালনাগাদ করা হচ্ছে।

এর বাইরে ফলের মধ্যে পেয়ারা (কাজি ও দেশি), কাঁঠাল (ছোট, মাঝারি, বড়), আনারস, জাম্বুরা, জাম, বড়ই, আম (ফজলি, হিমসাগর, ল্যাংড়া, আম্রপালি, কাঠমিঠা, লক্ষ্মণভোগ, গোপালভোগ, হাঁড়িভাঙ্গা, গোবিন্দভোগ, ব্যানানা, কাটিমন, বারি-৪), আপেল (সবুজ ও ফুজি), মালটা (আমদানিকৃত ও দেশি), খেজুর (সাধারণ, মরিয়ম, আজওয়া), কমলা (দেশি, চায়না) লটকন, তেঁতুল, আনার/ডালিম, ডাব, নারকেল, কলা (সবরি, সাগর, চাপা), আঙ্গুর (লাল ও কালো) এবং ড্রাগন ফলের প্রতিদিনের দাম এই অ্যাপে হালনাগাদ করা হচ্ছে।

‘অন্যান্য’ ক্যাটাগরিতে এখন পর্যন্ত শুধু জ্বালানি পণ্যের দাম হালনাগাদ করা হচ্ছে। এর মধ্যে এলপিজি গ্যাস (১২ কেজি, সাড়ে ১২ কেজি, ৩০ কেজি, ৩৫ কেজি), ডিজেল, কেরোসিন, অকটেন এবং পেট্রোলের প্রতিদিনের দাম এই অ্যাপস থেকে জানার সুযোগ রাখা হয়েছে।

যেভাবে এই অ্যাপটি ব্যবহার করবেন

গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড ও ইনস্টল করার পর ব্যবহারকারীর বিভাগ ও জেলা নিবন্ধন করতে হবে। এরপর ‘খাদ্যসামগ্রী’ কিংবা ‘অন্যান্য’ অপশন থেকে নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে প্রতিদিনের দাম জেনে নেওয়া যাবে। যেকোনো অ্যান্ড্রয়েড ফোনে বাজারদর অ্যাপটি ডাউনলোড করা যাবে। ব্যবহারকারীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে অফলাইনেও অ্যাপটি ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা