× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে ওয়ান টাইম প্লাস্টিকের থালা-বাসন

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২২ ১৮:৩৫ পিএম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২ ১৮:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ওয়ান টাইম বা একবার ব্যবহারের জন্য উৎপাদিত প্লাস্টিক তৈজসপত্র নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। ফলে পরিবেশের জন্য ক্ষতিকর প্লাস্টিকের তৈরি প্লেট, ছুরি-চামচ এবং পলিস্টাইরিন কাপ বাদ দিতে হচ্ছে ব্রিটিশদের। দেশটির ভোক্তাদের পরিবেশবান্ধব টেকসই বিকল্পের দিকে এগিয়ে যেতে হবে বলে মনে করছে সরকার। দেশটির মন্ত্রিপরিষদ সভায় আলোচনার পর চূড়ান্ত ঘোষণা আসতে পারে। 

ব্রিটিশ বার্তা সংস্থা দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের পরিবেশ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থেরেস কফি আগামী সপ্তাহে খাবার পরিবেশনের সঙ্গে সম্পৃক্ত একবার ব্যবহারের জন্য প্রস্তুতকৃত সকল প্রকার প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করতে যাচ্ছে। প্লাস্টিকের জায়গায় পরিবেশবান্ধব পণ্য ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে। ইতোমধ্যে একইরকম পদক্ষেপ নিয়েছে স্কটল্যান্ড এবং ওয়েলস সরকার।

২০২১ সালের নভেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ব্রিটেনে প্লাস্টিক পণ্য ব্যবহারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে দেশটির পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক অধিদপ্তর (ডেফ্রা)। প্রতিবেদন প্রকাশের আগে প্রতিষ্ঠানটি একবার ব্যবহার করার মতো প্লাস্টিক পণ্যের প্রয়োজনীয়তার ওপর জনগণের মতামত জানতে চায়। সেখানে ক্ষতিকর দিক বিবেচনা করে জনগণ একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্য নিষিদ্ধ করার পক্ষেই মতামত দেন। 

জনগণের পক্ষ থেকে বলা হয়, প্লাস্টিক দূষণ কমানোর জন্য একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, কাটলারি, বেলুন স্টিক এবং কাপগুলো এখন পর্যায়ক্রমে বন্ধ করা যেতে পারে। এরই প্রেক্ষিতে খাবার পরিবেশনের ক্ষেত্রে একবার ব্যবহারের  জন্য উৎপাদিত প্লাস্টিক তৈজসপত্র নিষিদ্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ব্রিটিশ সরকার।

ডেফ্রার একজন মুখপাত্র বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে ব্যবহার্য পণ্যের পুনঃব্যবহার নিশ্চিত করে পরিবেশ দূষণ কমিয়ে আনতে কাজ করছি। আমরা বর্জ্যকে শিল্পে রূপান্তরিত করতে চাই। তাই আমাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী আগামী ২৫ বছরের মধ্যে সুন্দর পরিবেশ নিশ্চিত করতে একবার ব্যবহার্য প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতোমধ্যে আমরা একবার ব্যবহার্য প্লাস্টিকের লাঠি, গাড়ির হাতল এবং কটন বাড নিষিদ্ধ করেছি। একইসঙ্গে প্লাস্টিকের ব্যাগ বিক্রিও বন্ধ করা হয়েছে। আমরা আশা করছি শিগগিরই একবার ব্যবহার্য প্লাস্টিকের প্লেট, কাপ, চামচসহ সকল প্রকার প্লাস্টিক পণ্যের ব্যবহার বন্ধ করতে পারব।’

তবে অনেক ব্রিটিশ গণমাধ্যম দাবি করছে, ওয়েস্টমিনস্টারের চূড়ান্ত সিদ্ধান্ত না আসার কারণে ওয়ান টাইম প্লাস্টিক সংক্রান্ত নিষেধাজ্ঞা কার্যকর হতে দেরি হচ্ছে। তবে নিষেধাজ্ঞা অনুমোদনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে দাবি করেছেন সরকারের কয়েকজন কর্তাব্যক্তি।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা