× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিটাগাং চেম্বারের নতুন প্রশাসক নুরুল্লাহ নূরী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫ পিএম

চিটাগাং চেম্বারের নতুন প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

চিটাগাং চেম্বারের নতুন প্রশাসক মোহাম্মদ নুরুল্লাহ নূরী।

চট্টগ্রামে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ‘দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র’ নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নুরুল্লাহ নূরী। বাংলাদেশ শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক মুহাম্মদ আনোয়ার পাশার স্থলাভিষিক্ত হলেন তিনি। 

গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগ দেওয়া হয়। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে চিটাগাং চেম্বারের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ নুরুল্লাহ নূরী। এছাড়াও নুরুল্লাহ নূরী চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২ এর ১৭ ধারা মোতাবেক সংগঠন দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বর্তমান প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার মেয়াদ এক বছর পূর্ণ হওয়ায় সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ নুরুল্লাহ নূরীকে (অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সার্বিক, চট্টগ্রাম) ৯ সেপ্টেম্বর থেকে চলমান নির্বাচন কার্যক্রম সম্পন্ন করা পর্যন্ত প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো।

এর আগে গত রবিবার চট্টগ্রাম চেম্বারের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার অপসারণের দাবিতে ব্যবসায়ীদের একাংশ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। ওইদিন সকালে নগরীর আগ্রাবাদ এলাকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ী ফোরামের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম চেম্বারের প্রশাসকের দায়িত্ব নেন তৎকালীন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মুহাম্মদ আনোয়ার পাশা। প্রশাসক দায়িত্ব গ্রহণের ১১ মাস পর গত ১১ আগস্ট চট্টগ্রাম চেম্বারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ নভেম্বর চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত হবে চিটাগাং চেম্বারের নির্বাচন।

তফসিল অনুযায়ী, ইতোমধ্যে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচনী বোর্ড। আগামী ১৪ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। আাগামী ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। ২৫ সেপ্টেম্বর প্রাথমিক ও ৫ অক্টোবর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১ নভেম্বর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা