× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে ২৪৮৫ টন চাল আমদানি

বেনাপোল প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩১ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০ পিএম

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে।

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। গত ২১ আগস্ট থেকে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত ভারতীয় ৭১টি ট্রাকে ২ হাজার ৪৮৫ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। তবে চাল আমদানি অব্যাহত থাকলেও দেশের বাজারে দামের কোনো প্রভাব নেই বলে অভিযোগ ক্রেতাদের।

আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুছা করিম অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী আব্দুস সামাদ জানান, বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে চাল আমদানি করা হচ্ছে। ভারত থেকে চাল আসা শুরু হওয়ায় পাইকারি ও খুচরা বাজারে কিছুটা দাম কমেছে। আমদানি অব্যাহত থাকলে দাম আরও কমবে। তারা সরকারের কাছে চাল আমদানি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

ক্রেতা দিনমজুর হাসন আলী জানান, চাল আমদানি হলেও খুচরা বাজারে আগের দামেই বিক্রি হচ্ছে। আমরা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। অন্যান্য জিনিসপত্র কিনতে পারলেও চাল কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে।

বন্দর সূত্রে জানা গেছে, দুই সপ্তাহে ৭১ ট্রাকে মোট  ২ হাজার ৪৮৫ টন চাল ভারত থেকে আমদানি হয়েছে। এর মধ্যে ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ টন, ২৪ আগস্ট ৬ ট্রাকে ২১০ টন, ২৭ আগস্ট দুটি চালানে ১২ ট্রাকে ৪২০ টন, ২৮ আগস্ট ৩ ট্রাকে ১০৫ টন, ৩১ আগস্ট ৬ ট্রাকে ২১০ টন, ১ সেপ্টেম্বর ১২ ট্রাকে ৪২০ টন, ২ সেপ্টেম্বর ১৪ ট্রাকে ৪৯০ টন, ৩ সেপ্টেম্বর ৩ ট্রাকে ১০৫ টন এবং সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত ৬ ট্রাকে ২১০ টন চাল বেনাপোল বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রবেশ করে। এসব চালের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স ঊষা ট্রেডিং, মেসার্স মৌসুমী ট্রেডার্স, মেসার্স হাজী মুছা করিম অ্যান্ড সন্স, মেসার্স প্রিয়ম এন্টারপ্রাইজ ও মেসার্স গণী এন্টারপ্রাইজ।

বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন জানান, আমদানি করা চালের চালানগুলো বন্দর থেকে দ্রুত খালাস দেওয়া হয়েছে। এর আগে এই বন্দর দিয়ে সর্বশেষ চলতি বছরের ১৫ এপ্রিল চাল আমদানি হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা