হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:১৫ পিএম
প্রবা ফটো।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিন বন্ধ থাকার পর আবার আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টা থেকে আবারও ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু হয়েছে।
হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রফিকুল ইসলাম চৌধুরী প্রিন্স জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকার ঘোষিত ছুটির কারণে শনিবার আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ থেকে আবার নিয়মিত কার্যক্রম চালু হয়েছে।