× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিপ শিল্পে বড় বিনিয়োগ চীনের

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৪ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চীন চিপ শিল্পখাতকে আরও স্বয়ংসম্পূর্ণ করার লক্ষ্যে ১৪ হাজার ৩০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটি একটি বড় পদক্ষেপ। চিপ হচ্ছে সিলিকনের উপর ইলেকট্রনিক সার্কিটের একটি সেট। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বেইজিংয়ে চিপ উৎপাদন এবং গবেষণা জোরদার করার জন্য পাঁচ বছর মেয়াদে সবচেয়ে বড় আর্থিক প্রণোদনা প্যাকেজ চালু করার পরিকল্পনা করছে চীন। প্যাকেজটিতে চীনের সরকার ভর্তুকি দিয়ে কর পরিশোধের পরিমাণ কমাবে। পরিকল্পনাটি আগামী বছরের প্রথম প্রান্তিক অর্থাৎ জানুয়ারি থেকে মার্চে বাস্তবায়িত হতে পারে।

চীন তার আর্থিক সহায়তার সিংহভাগ প্রযুক্তি উৎপাদন সরঞ্জাম কেনায় ভর্তুকি দেবে। এ ভর্তুকি কোম্পানিগুলোর চিপ প্রস্তুত সামগ্রী কেনার উপর দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত আগস্টে একটি বিলে স্বাক্ষর করে চিপ উৎপাদন ও গবেষণার জন্য ৫ হাজার ২৭০ কোটি ডলার প্রণোদনা প্যাকেজ চালু করে। পাশাপাশি চিপ প্ল্যান্টের কর ছাড়ের জন্য ২ হাজার ৪০০ কোটি ডলারের বেশী বাজেট বরাদ্দ রেখেছে। চীনের প্রযুক্তির বাজারকে দমিয়ে রাখতে এ খাতের রফতানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাইডেন প্রশাসন।

তবে চীন সরকার প্রযুক্তি নির্মান প্রতিষ্ঠানগুলোর সম্প্রসারণ বা আধুনিকীকরণের জন্য সহায়তা বাড়ানোর লক্ষ্যে আর্থিক প্রণোদনা প্যাকেজ চালু করতে যাচ্ছে। ফলে চিপ উৎপাদন, প্যাকেজিং, গবেষণা ও নানারকম উন্নয়নের কার্যক্রমে সুবিধা বাড়বে। এতে চীনের প্রযুক্তি সম্ভাবনা বাড়বে এবং যুক্তরাষ্ট্রের প্রযুক্তির বাজারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় চীনের রপ্তানি বাজার আরও বড় হবে।

এছাড়া চীনের স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা