× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খরা কাটিয়ে লেনদেন বাড়ছে পুঁজিবাজারে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২২ ১৮:১১ পিএম

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২ ২০:০৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লেনদেনের খরা কাটিয়ে ধীরে ধীরে গতিশীল হচ্ছে দেশের পুঁজিবাজার। চলতি সপ্তাহের তিন কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইর  লেনদেন বিশ্লেষণ করলে দেখা যায়, গত বৃহস্পতিবারের তুলনায় ১১৯ কোটি টাকা বেড়ে রবিবারে লেনদেন হয়েছে ৪১৪ কোটির উপরে। পরের দিন সোমবার লেনদেন হয়েছে ৫০০ কোটির উপরে। আগের দিনের চেয়ে ১৫৪ কোটি টাকা বেড়ে হয় ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা। আর সপ্তাহের তৃতীয় দিন আরো ৪৭ কোটি টাকা বেড়ে লেনদেন হয় ৬১৬ কোটি ৪১ লাখ টাকা। অর্থাৎ প্রতিদিনই লেনদেন একটু একটু করে বাড়ার মাধ্যমে খরা কাটিয়ে উঠছে দেশের পুঁজিবাজার। 

শুধু যে লেনদেন বাড়ছে তাই নয়। লেনদেনের সঙ্গে মূল্যসূচকও বেড়েছে চলতি সপ্তাহের এই তিন কর্মদিবসে। রবিবার ও সোমবার যথাক্রমে ১১ ও ২৭ পয়েন্ট বাড়লেও মঙ্গলবার বৃদ্ধি পেয়েছে মাত্র ৪ পয়েন্ট। অর্থাৎ এই তিন দিনে ৪৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ডিএসইর প্রধান মূল্যসূচক অবস্থান করছে ৬ হাজার ২৭১ পয়েন্টে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩৫৩ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। অর্থ্যাৎ ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৯টির।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ৪২ কোটি ৬২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা জেনেক্স ইনফোসিসের ২৩ কোটি ৪২ লাখ, মুন্নু সিরামিকের ২১ কোটি ৬৪ লাখ এবং বসুন্ধরা পেপার মিলসের ২১ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৩ শতাংশ বেড়ে অবস্থান করছে ১২৭ টাকা ২০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ৯ দশমিক ৪২ শতাংশ বেড়ে লেনদেন হয় ১৯৫ টাকা ১০ পয়সায়। এ ছাড়া কোহিনুর কেমিক্যালের ৮ দশমিক ৭৪ শতাংশ, জুট স্পিনার্সের ৮ দশমিক ৭৩ শতাংশ এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজ ৭ দশমিক ৪৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ৪ দশমিক ৭৮ শতাংশ কমে সবশেষ ৪৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম ৩ দশমিক ৪৫ শতাংশ কমে লেনদেন হয় ২১৭ টাকা ৮০ পয়সায়। এছাড়া সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজের ৩ দশমিক ৪৫ শতাংশ, প্রগতি লাইফ ইনস্যুরেন্সর ৩ দশমিক ১৩ শতাংশ এবং জেমিনি সি ফুডের ২ দশমিক ৮৫ শতাংশ দর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক বেড়েছে। ডিএসএমই-এক্স ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩০৮ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৭ টির, কমেছে ৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩ টির ।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৬৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪৩ কোটি ৮৮ লাখ টাকা। যা আগের কর্মদিবসের চেয়ে প্রায় ১০ গুণ বেশি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা