× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান-মিরাজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৮ পিএম

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান-মিরাজ

ওয়ালটন ব্র্যান্ডের লিফট প্রোডাক্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হয়েছেন সংগীতশিল্পী তাহসান খান। সম্প্রতি রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে তাহসান খানের সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটন লিফটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

এ সময় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি, ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ রায়হান, ওয়ালটন লিফটের চিফ বিজনেস অফিসার জেনান-উল ইসলামসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেকের পরিচালক এসএম মঞ্জুরুল আলম অভি বলেন, ওয়ালটন সর্বদা নতুন নতুন প্রযুক্তি পণ্য উদ্ভাবন ও উৎপাদনে সচেষ্ট। এরই পরিপ্রেক্ষিতে ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্যের পাশাপাশি দেশে ওয়ালটনই প্রথম উচ্চ প্রযুক্তি-সম্পন্ন লিফট উৎপাদন শুরু করে। ইতোমধ্যে বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় ওয়ালটন লিফট স্থাপন করা হয়েছে এবং ভালো সার্ভিসও দিচ্ছে। 

তিনি জানান, ওয়ালটন লিফট ম্যানুফ্যাকচারিং প্রজেক্টে কয়েকশ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রতি সেকেন্ডে ৪ মিটার গতি সম্পন্ন লিফট টেস্ট টাওয়ার রয়েছে। বর্তমানে বাৎসরিক এক হাজারেরও বেশি ইউনিট লিফট উৎপাদনের সক্ষমতা রয়েছে ওয়ালটনের। ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড অনুসরণে তৈরি ওয়ালটন লিফট সাশ্রয়ী মূল্যে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছে।

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান বলেন, লিফটের মতো নতুন নতুন হাই-টেক পণ্য উৎপাদনে ওয়ালটন প্রতিনিয়ত ব্যাপক বিনিয়োগ করছে, যা কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে খুবই ইতিবাচক। ওয়ালটন পরিবারের এই অগ্রযাত্রায় যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ বলেন, অনুর্ধ্ব-১৯ দলে থাকাকালীন থেকে সুদীর্ঘ ১০ বছর ধরে ওয়ালটন পরিবারের সঙ্গে আমার পথচলা। ওয়ালটন বাংলাদেশে বিশ্বমানের লিফট তৈরি করছেÑ এটা শুধু ওয়ালটন পরিবারের একজন সদস্য হিসেবেই নয়; বাংলাদেশি হিসেবেও আমার কাছে অত্যন্ত গর্বের। বিজ্ঞপ্তি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা