× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে নতুন দামে স্বর্ণ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ০৯:১৭ এএম

আপডেট : ৩১ আগস্ট ২০২৫ ০৯:১৭ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে আজ রবিবার (৩১ আগস্ট) থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকায়।

শনিবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, স্থানীয় বাজারে বিশুদ্ধ স্বর্ণের দাম বাড়ায় নতুন এ মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকায় এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ২৮ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য থাকতে পারে।

এর আগে, ২৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা। তারও আগে ২৪ জুলাই স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমানো হয়েছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা