× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৪৬ কোটির নথি গায়েব: কর কর্মকর্তা বরখাস্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৮:৪২ পিএম

১৪৬ কোটির নথি গায়েব: কর কর্মকর্তা বরখাস্ত

নথি গায়েব করে ১৪৬ কোটি টাকার কর ফাঁকির ঘটনায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর অঞ্চল-৫ এর উপকর কমিশনার লিংকন রায়কে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুমোদিত মামলায় তিনি আসামি হিসেবে অভিযুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান সই করা চিঠিতে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিটে কর্মরত অবস্থায় ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষের নিষ্পত্তিকৃত আয়কর মামলায় নতুন আদেশপত্র তৈরি করে কর দাবি শূন্যে নামিয়ে এনে সরকারের ১৪৬ কোটি ৫৭ লাখ ৪৬ হাজার ৫৫৩ টাকার রাজস্ব ক্ষতি করেছেন লিংকন রায়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে বিভাগীয় কার্যধারা শুরু হওয়ায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ১২(১) অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এর আগে নথি গায়েব করে কর ফাঁকির ঘটনায় দুদক লিংকন রায়সহ তিন কর কর্মকর্তার বিরুদ্ধে মামলা অনুমোদন করে। অন্য আসামিরা হলেন কর অঞ্চল-৫ এর তৎকালীন কমিশনার আবু সাঈদ মো. মুস্তাক এবং অতিরিক্ত কর কমিশনার গোলাম কবীর। শিগগিরই দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম মামলাটি দায়ের করবেন।

দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উঠে আসে, ধামশুর ইকোনমিক জোন লিমিটেডের বিপরীতে ২০২০-২১ ও ২০২১-২২ করবর্ষে কর দাবির পরিমাণ ছিল ১৪৬ কোটি টাকার বেশি। কিন্তু দায়িত্বে পরিবর্তনের পর নতুন কর্মকর্তারা মূল নির্ধারণী আদেশ সংশোধন করে যথাক্রমে শূন্য ও এক হাজার টাকা নির্ধারণ করেন। শুধু তাই নয়, মূল কর নির্ধারণী নথি পর্যন্ত গায়েব করে দেওয়া হয়।

গত ৯ জুলাই এই ঘটনার প্রমাণ পেতে দুদক কর অঞ্চল-৫ এ এনফোর্সমেন্ট অভিযান চালায়। অভিযানেও নথিপত্র খুঁজে পাওয়া যায়নি, বরং অভিযোগের সত্যতা মেলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা