× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫ ১৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বুটেক্স ক্যাম্পাসে আগামী ২৬ ও ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার বিষয়ক সম্মেলন (আইসিএফপি ২০২৫)। এটি আয়োজন করেছে সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশ, সহযোগিতায় ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ) এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স)। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই সম্মেলন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এক প্রেস রিলিজের মাধ্যমে এ তথ্য জানিয়েছে আইএসইউ।

এতে বলা হয়, আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের শীর্ষস্থানীয় গবেষক, শিক্ষাবিদ ও শিল্প বিশেষজ্ঞরা অংশগ্রহণ করবেন। ফাইবার ও পলিমার বিজ্ঞানের সাম্প্রতিক উদ্ভাবন ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হবে এবং গবেষণা ও শিল্প প্রয়োগ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।

সম্মেলনের সভাপতিত্ব করবেন সোসাইটি অব ফাইবার সায়েন্স, বাংলাদেশের সভাপতি এবং জাপানের শিজুওকা ইউনিভার্সিটির শিক্ষক অধ্যাপক ড. এম এ বারিক। এতে উপস্থিত থাকবেন জাপান ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট ও ইনস্টিটিউট অব সায়েন্স, টোকিওর অধ্যাপক ড. তাকেশি কিকুতানি, যুক্তরাষ্ট্র ফাইবার সোসাইটির প্রেসিডেন্ট অধ্যাপক ক্যারোলিন এল. শাওয়ার, ড. রুডলফ হুফেনাস (এম্পা, সুইজারল্যান্ড), অধ্যাপক সুয়াবন চিরাচেনচাই (থাইল্যান্ড), অধ্যাপক সীরাম রামকৃষ্ণ (সিঙ্গাপুর), কোরিয়া ফাইবার সোসাইটির সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক হান ইয়ং, জাপান টেক্সটাইল মেশিনারি সোসাইটির সভাপতি অধ্যাপক শুইচি তানোউয়ে এবং অধ্যাপক কোজি নাকানে (জাপান)।

এছাড়াও বুটেক্স উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন, আইএসইউ’র প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ আবুল কাশেম, আইএসইউ ট্রেজারার অধ্যাপক এইচটিএম কাদের নেওয়াজ, ইইউবি’র অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদুর রহমানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, শিক্ষাবিদ, শিল্প উদ্যোক্তা, নীতিনির্ধারক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে– টেকসই বস্ত্র, পরিবেশবান্ধব ফাইবার, ইলেকট্রনিক ফাইবার, চিকিৎসাবিষয়ক বস্ত্র, ন্যানো ফাইবার, পুনর্ব্যবহৃত ফাইবার, মসলিন, জিওটেক্সটাইলস, কার্বন ফাইবার, কাঁচের ফাইবার, স্পিনিং, বয়ন, কেমিক্যাল প্রসেসিং, ফাইবার তৈরির পলিমার, ফাইবারের গঠন ও বৈশিষ্ট্য, ফাইবার কম্পোজিটস, ফাইবারের উপাদান, তৈরি পোশাক (আরএমজি) এবং শিল্প সম্পর্কিত নানা বিষয়।

সংগঠকরা আশা প্রকাশ করেছেন, এই সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও পলিমার শিল্পে গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা