× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম বন্দর

ডিসেম্বরের মধ্যে অপারেটর নিয়োগের অ্যাগ্রিমেন্ট : বিডা চেয়ারম্যান

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১১ আগস্ট ২০২৫ ০৯:৪৩ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, আমাদের পরিকল্পনা হচ্ছে, এই ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের বন্দরের বড় পোর্টগুলোর (এনসিটি, লালদিয়া, বে-টার্মিনাল) ক্ষেত্রে কিছু অগ্রগতি করে যেতে চাই। অ্যাগ্রিমেন্ট সাইন করে দিয়ে যেতে চাই। 

গতকাল রবিবার বিকালে বন্দরের ৪ নম্বর গেটসংলগ্ন এলাকায় এজেন্ট ডেস্কের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। বিডা চেয়ারম্যান বলেন, আমরা প্রকল্পগুলোকে এমন একটা পর্যায়ে নিয়ে যাব, যেখানে চাকা গড়ানো শুরু করলে আর থামানো যাবে না। ইলেকশনের সময়ে পলিটিক্যাল সরকার আসবে। তাদের সেটেল হতে সময় লাগবে। এ সময়ে যাতে কাজ থেমে না যায়, এই কাজগুলো আমরা এগিয়ে নিয়ে যাব।

এর আগে বেলা সাড়ে ৩টায় তিনি এজেন্ট ডেস্কের উদ্বোধন করেন। উদ্বোধনকালে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান, বন্দরের বোর্ড সদস্য (প্রকৌশল) কমোডর কাওসার রশিদ, বোর্ড সদস্য ফাইন্যান্স মাহবুব আলম তালুকদারসহ বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, বাংলাদেশের যে জনশক্তি আছে, সেটিকে কাজে লাগানোর জন্য একটা গ্লোবাল ফ্যাক্টরি বানাতে চাই। এ জন্য চট্টগ্রাম বন্দরকে তার সর্বোচ্চ সক্ষমতা ইউটিলাইজ করতে হবে। আমরা যদি সেটি করতে পারি, তাহলে আমাদের বাকি ইকুয়েশনগুলো কাজ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের কারখানায় তৈরি পণ্য ইউরোপের একটি দোকানে নিতে যেই সময় লাগে, ভিয়েতনাম থেকে একই জিনিস করতে তার থেকে তিন-চারগুণ কম সময় লাগে। আমরা ভিয়েতনামের থেকে কম সময়ে ইউরোপে পণ্য পাঠাতে চাই। আমরা সঠিক পদক্ষেপগুলো নিচ্ছি। পোর্ট অথরিটি আমাদেরকে সহযোগিতা করছে, শিপিং মিনিস্ট্রি থেকে সাপোর্ট পাচ্ছি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইআরসির রিপোর্ট বলছে, এই টার্মিনাল থেকে ১৯ লাখ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং করা সম্ভব। গত বছর সেটি ছিল ১৩ লাখ। এখন ড্রাইডক যেটি করছে, এর পূর্বানুমান বলছে এই বছর ১৩ লাখ ছাড়িয়ে যাবে। টেকনোলজি, বেস্ট অপারেটর এলে আমার মনে হয় তার চেয়েও বেশি হবে।

তিনি আরও বলেন, পরিসংখ্যানে দেখা গেছে, চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড এনসিটির দায়িত্ব গ্রহণ করার পর গত এক মাসে ৩০ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। আরেকটি পরিসংখ্যানে দেখা গেছে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইম ১৩ শতাংশ কমে এসেছে। এটি ড্রাইডক এবং চট্টগ্রাম বন্দরের জন্য একটি বিরাট অর্জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা