× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্থিকখাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে : গভর্নর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১৩:০১ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, দক্ষ নেতৃত্ব ও স্বাধীনতা ছাড়া কেন্দ্রীয় ব্যাংকের কার্যকর ভূমিকা সম্ভব নয়। আর্থিক খাতকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে এবং সরকারি-বেসরকারি সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের অধীনেই পরিচালিত হতে হবে, নইলে অর্থনীতি গতিশীল পথে এগোবে না।

রবিবার (১০ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) আয়োজিত ‘অন্তর্বর্তীকালীন সরকারের ৩৬৫ দিন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

আহসান এইচ মনসুর বলেন, আর্থিক খাতকে টেকসই করতে ম্যাক্রোইকোনমিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের সংকট থেকে উত্তরণ সম্ভব হয়েছে আন্তর্জাতিক ব্যাংকগুলোর সহযোগিতার কারণে। বর্তমানে ২০০ আন্তর্জাতিক ব্যাংক বাংলাদেশের সঙ্গে লেনদেন করে এবং তারা অর্থপাচার রোধে সহায়তা করছে, ফলে বৈদেশিক মুদ্রা পাচার কমেছে।

তিনি জানান, রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যের উন্নতি আর্থিক খাতকে সহায়তা করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ডলার এক্সচেঞ্জ রেট সমন্বয় ও দুবাইভিত্তিক মানি হাউসগুলোর ওপর চাপ প্রয়োগ করা হয়েছে। তার মতে, মূল্যস্ফীতি শিগগিরই ৫ শতাংশের নিচে নেমে আসতে পারে।

ব্যাংক কমিশন না করার বিষয়ে গভর্নর বলেন, সমস্যাগুলো জানা থাকায় সরাসরি সমাধানমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশন করলে সময় বেশি লাগত, তাই ব্যাংক ও সরকারি বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।

আহসান এইচ মনসুর বলেন, ২৪ হাজার এজেন্ট ব্যাংকিং ইউনিট চালু করা হয়েছে। স্কুল ব্যাংকিংকে গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে ৪ দশমিক ৫ মিলিয়ন একাউন্ট রয়েছে, সেটি ৯ মিলিয়নে উন্নীত করা হবে।

তিনি বলেন, আমাদের ক্রেডিড কার্ড ভারতের চেয়ে বাংলাদেশে ১০ ভাগের কম। এক্ষেত্রে এটি বাড়াতে কাজ করা হচ্ছে। ৪ শতাংশ হাউজিং ঋণ দেওয়া হয়, এটি ২০ শতাংশ করা হবে। কেননা বিশ্বের বিভিন্ন দেশে ৩৭ শতাংশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। 

মঞ্চে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা