× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘শূন্য’ রিটার্ন দিলে ৫ বছর পর্যন্ত কারাদণ্ড: এনবিআর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৫ ১২:১৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৫ ১২:২৭ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আয়কর রিটার্নে ‘শূন্য’ আয়ের তথ্য দিয়ে ‘জিরো রিটার্ন’ দাখিল করা আইনত দণ্ডনীয় অপরাধ। রিটার্নে অসত্য তথ্য দিলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে।

রবিবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।

সংস্থাটি বলেছে, সম্প্রতি সামাজিক মাধ্যমে ‘জিরো রিটার্ন’ দাখিল নিয়ে বিভ্রান্তিকর প্রচার ছড়ানো হয়েছে, যেখানে রিটার্নের সব ঘরে শূন্য লিখে জমা দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ধরনের প্রলোভনে করদাতারা আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কে মিথ্যা তথ্য দিচ্ছেন, যা আইন অনুযায়ী কঠোর শাস্তিযোগ্য।

আয়কর আইন, ২০২৩ অনুযায়ী করদাতাদের তাদের প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় সঠিকভাবে রিটার্নে উল্লেখ করতে হবে। শূন্য দেখানো বা তথ্য গোপন করা সম্পূর্ণ অবৈধ এবং এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে।

এনবিআর আরও জানিয়েছে, রিটার্নে অসত্য তথ্য প্রদানে ৩১২ ও ৩১৩ ধারায় সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে। করযোগ্য আয় না থাকলেও প্রকৃত তথ্য প্রকাশ বাধ্যতামূলক; ‘জিরো রিটার্ন’ দাখিলের কোনো সুযোগ নেই।

সংস্থাটি সতর্ক করেছে, সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিল করা একজন করদাতার নাগরিক ও আইনগত দায়িত্ব। দেশের উন্নয়নে অংশগ্রহণের জন্য সৎভাবে রিটার্ন দাখিলের আহ্বান জানিয়ে, সামাজিক মাধ্যমে ছড়ানো ‘জিরো রিটার্ন’ প্রলোভন থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা