প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫ ১২:৩১ পিএম
প্রাভা হেলথ বনানী শাখায় উদ্বোধন করল নতুনভাবে সাজানো ‘বিউটি অ্যান্ড ওয়েলনেস সেন্টার’, যেখানে সৌন্দর্যসেবা ও আধুনিক লাইফস্টাইলভিত্তিক চিকিৎসা এক ছাদের নিচে পাওয়া যাবে। এই সেন্টারে মেডিকেল-গ্রেড ডার্মাটোলজি, ডেন্টাল সার্ভিস, ফিজিওথেরাপি ও নিউট্রিশন কাউন্সেলিংয়ের মতো সেবা একসাথে পাওয়া যাবে, যা ব্যক্তিগত চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ওয়েলনেস সল্যুশন প্রদান করবে।
গত বৃহস্পতিবার বনানীতে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার ও অতিথিবৃন্দ, যাদের মধ্যে ছিলেন হৃদি শেখ ও নাতাশা হায়াতসহ আরও অনেকে। রিবন কেটে সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন প্রাভা হেলথের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন এবং চিফ অপারেটিং অফিসার ডা. সিমীন এম. আখতার।
প্রাভার নতুন বিউটি অ্যান্ড ওয়েলনেস ফ্লোরটি শান্ত ও পরিশীলিত পরিবেশে সাজানো হয়েছে। এখানে রয়েছে মৃদু আলো, পার্সোনালাইজড কনসালটেশন স্যুট, সিলেক্টেড ওয়েলনেস প্লেলিস্ট এবং প্রাভার সিগনেচার সুবাস, যা ক্লিনিক্যাল স্ট্যান্ডার্ড বজায় রাখার পাশাপাশি অতিথিদের অভিজ্ঞতাকে করে তোলে আরও সমৃদ্ধ।
প্রাভা হেলথ দেশের প্রথম আন্তর্জাতিক মানের স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম, যা মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য উচ্চমানের সেবা প্রদান করে। ক্লিনিক সেবা ও ডিজিটাল হেলথ টেকনোলজির সমন্বয়ে দীর্ঘমেয়াদি চিকিৎসা সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি। উন্নত ডায়াগনস্টিক ল্যাব, দেশের প্রথম রোগী অ্যাপ, মলিকুলার ক্যান্সার ডায়াগনস্টিকস পিসিআর ল্যাব এবং সারাদেশব্যাপী ল্যাব সেবা প্রদানের পাশাপাশি, বিশ্ব অর্থনৈতিক ফোরাম, ফাস্ট কোম্পানি, হার্ভার্ড ও কলম্বিয়া বিজনেস স্কুলসহ আন্তর্জাতিক পর্যায়ে একাধিক স্বীকৃতি অর্জন করেছে প্রাভা। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি TEAMFund থেকে ‘গ্লোবাল হেলথ ইনোভেশন অ্যাওয়ার্ড’ পেয়েছে।