× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে সূচকের সঙ্গে লেনদেনও বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:৫১ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৮:১১ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দেশের পুঁজিবাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনও কিছুটা বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে রোববার লেনদেন হয়েছে ৪০০ কোটি টাকার উপরে। গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৩৪৪ কোটি টাকা। সেই খরা খানিকটা কাটিয়ে চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ৮৪ লাখ টাকা।  

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩৯ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। অর্থ্যাৎ ৭৬ প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪৩টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষে রয়েছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার।  প্রতিষ্ঠানটির ৪০ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।  দ্বিতীয় স্থানে থাকা ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন  লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩৪ কোটি ৮৫ লাখ টাকা।  এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের ২০ কোটি ৩২ লাখ, জেনেক্স ইনফোসিসের ১৪ কোটি ৬৫ লাখ এবং বেক্সিমকো ফার্মাসিটিক্যালের ১৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন  লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর ১০ শতাংশ বেড়ে অবস্থান করছে ৪৪ টাকায়।  দ্বিতীয় স্থানে থাকা সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৮ দশমিক ৭৩ শতাংশ বেড়ে লেনদেন হয় ৪৭১ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া আমরা টেকনোলজির ৮ দশমিক ২০ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৭ দশমিক ৪৯ শতাংশ এবং মুন্নু অ্যাগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির ৬ দশমিক ৯০ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে এমবি ফার্মাসিটিক্যালস লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ২ দশমিক ২২ শতাংশ কমে সবশেষ ৫৪১ টাকায় লেনদেন হয়। ।দ্বিতীয় স্থানে থাকা বাটা সু কোম্পানি  লিমিটেডের শেয়ারের দাম ১ দশমকি ৬০ শতাংশ কমে লেনদেন হয় ৯৩৫ টাকায়।  এছাড়া সোনালী পেপারসের শূন্য দশমিক ৭৭ শতাংশ, বার্জার পেইন্টের শূন্য দশমিক ৬১ শতাংশ এবং ইস্টার্ন ক্যাবলসের শূন্য দশমিক ২১ শতাংশ দর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক কমেছে।  ডিএসএমই-এক্স ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯১ পয়েন্টে।  লেনদেন হওয়া ১৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ১০ টির, কমেছে ৩টির এবং অপরিবর্তিত ছিল ১ টির ।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩৭১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৪ কোটি ৭১ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা