× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৫ ১২:৪৫ পিএম

ডিএসসিসির ৩ হাজার ৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

২০২৫-২০২৬ অর্থবছরে ৩ হাজার ৮৪১.৩৮ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন। এ সময় দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে আয়ের প্রারম্ভিক আয় ধরা হয়েছে ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা, রাজস্ব আয় ধরা হয়েছে ১৩২০ দশমিক ৪০ কোটি টাকা, মোট অন্যান্য আয় ৭৯ দশমিক ৫৫ কোটি টাকা, সরকারি ও বিশেষ বরাদ্দ ১২৭ কোটি টাকা এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক উৎস থেকে প্রাপ্তি ধরা হয়েছে ১৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা।

অন্যদিকে ব্যয়ের হিসেবে মোট পরিচালনা ব্যয় ধরা হয়েছে ৬৩৫ দশমিক ৩৩ কোটি টাকা, অন্যান্য ব্যয় ১৫ দশমিক ০১ কোটি টাকা, নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৮৭৬ দশমিক ৬৪ কোটি টাকা, ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তায় উন্নয়ন ব্যয় ১৪৬৯ দশমিক ২৪ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ২৩৪৫ দশমিক ৮৮ কোটি টাকা, সমাপনী স্থিতি (এফডিআরসহ) ৮৪৫ দশমিক ১৬ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে।

এর আগে গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা