× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্যামসাংয়ের এআই প্রযুক্তির টিভি বাজারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ২৩:০২ পিএম

রাজীব দাশ গুপ্ত, ডেপুটি জেনারেল ম্যানেজার, রিটেইল স্ট্র‍্যাটেজি, কনজ্যুমার ইলেকট্রনিক্স, স্যামসাং বাংলাদেশ; মো: শরিফুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট প্ল্যানিং, কনজ্যুমার ইলেকট্রনিকস, স্যামসাং বাংলাদেশ; রায়হান গনি মারুফ, মাস্টার ট্রেইনার, কনজ্যুমার ইলেকট্রনিকস, স্যামসাং বাংলাদেশ; পারভেজ খালেদ, ক্যাটাগরি ম্যানেজার (টিভি), কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশন, স্যামসাং বাংলাদেশ

রাজীব দাশ গুপ্ত, ডেপুটি জেনারেল ম্যানেজার, রিটেইল স্ট্র‍্যাটেজি, কনজ্যুমার ইলেকট্রনিক্স, স্যামসাং বাংলাদেশ; মো: শরিফুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার, প্রোডাক্ট প্ল্যানিং, কনজ্যুমার ইলেকট্রনিকস, স্যামসাং বাংলাদেশ; রায়হান গনি মারুফ, মাস্টার ট্রেইনার, কনজ্যুমার ইলেকট্রনিকস, স্যামসাং বাংলাদেশ; পারভেজ খালেদ, ক্যাটাগরি ম্যানেজার (টিভি), কনজ্যুমার ইলেকট্রনিকস ডিভিশন, স্যামসাং বাংলাদেশ

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) টেলিভিশন বাজারে আনলো ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং। বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে প্রতিষ্ঠানটি নতুন সিরিজের টিভিটি এনেছে। গতকাল বুধবার গুলশানের এক অভিজাত হোটেলে নতুন এ প্রযুক্তির টিভি উদ্ধোধন করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, প্রতিনিয়তই মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনধারাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্যামসাং; তাই ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও বিশেষায়িত করতে উদ্ভাবনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেটবান্ধন ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।

২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএসইডি এইটকে টিডি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক এআই প্রসেসর। এর ফলে টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি, যেমনÑ ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি), কিউএলইডি টিভি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪০ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।

নতুন এ সিরিজের উন্মোচন নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, ‘উদ্ভাবন ও প্রযুক্তিই নয়, ক্রেতাদের প্রতি আমাদের অঙ্গীকারই স্যামসাংকে অন্য ব্রান্ড থেকে আলাদা করেছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি জীবনকে সহজ করে, জটিল নয়। আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দেই, যে কারণে ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।’

তিনি বলেন, ‘সামসাং টিভি বৈশ্বিক বাজারে ২০০৬ সাল থেকে টানা ১৯ বছর ধরে শীর্ষে অবস্থানে রয়েছে। নতুন বাজারে আসা ২০২৫ সিরিজের টিভিগুলোতে ব্র্যান্ডটির উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন ঘটেছে।’

স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে করে তুলবে আরও স্মার্ট। মানসম্পন্ন ছবি ও শব্দের জন্য ভিশন এআইতে রয়েছে এআই আপস্কেলিং প্রো ও এআই পিকচার, ডলবি অ্যাটমস সমর্থিত এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো এবং টিভির ব্যবহারকে আরও বিশেষায়িত করে তুলতে এআই কাস্টোমাইজেশন মোডের মাধ্যমে এআই অপ্টিমাইজেশন সুবিধা। এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এ সিরিজের টিভিতে বিদ্যুৎ খরচ কম হবে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত। এ ছাড়া রয়েছে ব্যবহারবান্ধব চমৎকার সব ফিচার।

জানা গেছে, ব্যাবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেওয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত প্রায় ৩ হাজারেরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এ ছাড়া টিভিতে স্যামসাং নক্সা সিকিউরিটির মাধ্যমে অ্যান্ড-টু-অ্যান্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সঙ্গে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম। ২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার-ট্রান্সকম ডিজিটাল, র‍্যাংগস ইমার্ট ও ইলেকট্রা ইন্টারন্যাশনালে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা