× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৫ ২০:২৫ পিএম

পাটের হারানো গৌরব ফিরিয়ে আনতে সমন্বিত উদ্যোগের আহ্বান

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, বাংলাদেশকে পরিবেশবান্ধব পণ্যের বিশ্ববাজারে একটি কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে পাট খাতকে নতুন করে জাগিয়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গবেষণা, বিনিয়োগ এবং বিপণনে সরকার ও বেসরকারি খাতের মধ্যে সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন।

বুধবার (২৩ জুলাই) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এফএও সদর দপ্তরে সংস্থাটির সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন বিভাগের পরিচালক আনপিং ইয়ি-এর সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে পাটের সোনালি অতীত ফিরিয়ে আনা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পণ্যের একটি প্রধান উৎপাদক ও রপ্তানিকারক দেশে পরিণত করা। পাট ও পাটজাত পণ্যের সঙ্গে দেশের সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও অর্থনীতির গভীর সম্পর্ক রয়েছে। এক সময় পাটই ছিল আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি, এখনও এর গুরুত্ব অপরিসীম।

বৈঠকে আনপিং ইয়ি বলেন, বাংলাদেশ পাট পণ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ দেশ। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বাংলাদেশের পাট খাতে সক্ষমতা বৃদ্ধিতে এবং বাজার সম্প্রসারণে সহযোগিতা করতে আগ্রহী। বর্তমানে বাংলাদেশে  একটি অফিস রয়েছে যেখানে দুই শতাধিক জনবল কাজ করছেন, যাদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক।

তিনি আরও বলেন, পাট পণ্যের উৎপাদন ও বাজার সম্প্রসারণে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ক্ষেত্রে এফএও প্রতিশ্রুতিবদ্ধ।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ এবং বাংলাদেশে নিযুক্ত এফএও প্রতিনিধি জিয়াওকুন শি উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা