× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুন ২০২৫ ০৮:৪৯ এএম

স্থলপথে বাংলাদেশের পাটপণ্য আমদানিতে নিষেধাজ্ঞা ভারতের

বাংলাদেশ থেকে এবার স্থলবন্দর দিয়ে কাপড় ও পাটজাতসহ কিছু পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত।

শুক্রবার (২৭) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার কথা জানিয়েছে।

তবে বাংলাদেশ থেকে এসব পণ্য আমদানির ক্ষেত্রে নভোসেবা বন্দর ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ভারতের মধ্য দিয়ে নেপাল ও ভুটানে এই পণ্য রপ্তানিতে কোনো বিধিনিষেধ নেই।

তবে, এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না, বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

অধিদপ্তরের মহাপরিচালক অজয় ভাদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা