প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ জুন ২০২৫ ২২:০১ পিএম
হেয়ারড্রেসার কোর্সে ৫০ শতাংশ ছাড় দিচ্ছে বিউটি ট্রেনিং প্রতিষ্ঠান 'লুক ইনস্টিটিউট'। দেশে কিংবা বিদেশে যাদের প্রফেশনাল হেয়ারড্রেসার হওয়ার ইচ্ছা রয়েছে লুক ইনস্টিটিউট তাদের জন্য অনন্য এক মাধ্যম।
অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ফিনল্যান্ড, ফ্রান্স, যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে মাইগ্রেশনে আগ্রহীদের দক্ষতা ও উন্নয়ন ভিত্তিক প্রশিক্ষণ দিতে রাজধানীর মোহাম্মদপুরে লুক ইনস্টিটিউট তাদের কার্যক্রম পরিচালনা করছে।
হেয়ারড্রেসার কোর্সটিতে অন্তর্ভুক্ত রয়েছে হেয়ার কাটিং, শেভিং, বিয়ার্ড ট্রিমিং, হেয়ার কালারিং, হেয়ার ট্রিটমেন্ট এবং হেড ম্যাসাজ। সবগুলো কোর্সেই ইন্টারন্যাশনালি ভেরিফাইড সার্টিফিকেট দিবে প্রতিষ্ঠানটি।
লুক ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা আসগর মিরন জানান, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের বিউটি ট্রেনিং প্রদান করা এবং তরুণদের সাবলম্বী করে তোলা। বিশেষ করে যারা বিদেশে ক্যারিয়ার গড়তে চান অথবা দেশেই উদ্যোক্তা হতে চান তাদের জন্য এটি হতে পারে একটি আদর্শ প্ল্যাটফর্ম।
আগ্রহীরা লুক ইন্সটিটিউটের হটলাইনে (০১৮৮৬৭৭১২০০) যোগাযোগ করতে পারেন।