× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুন ২০২৫ ১৪:৪১ পিএম

অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সুনেহরা তাসনিম

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড অর্গানিকাওন শনিবার (২১ জুন) অভিনেত্রী ও তরুণ আইকন সুনেহরা তাসনিমকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করার ঘোষণা দিয়েছে। ঢাকার বনানীতে এ চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের শীর্ষস্থানীয় স্কিনকেয়ার ব্র্যান্ড হিসেবে অর্গানিকাওন তাদের ক্লিন, হালাল, প্ল্যান্ট-বেজড স্কিনকেয়ার ও ওয়েলনেস পণ্যের জন্য সুপরিচিত। দেশের স্কিনকেয়ার-সচেতন নারীদের প্রাকৃতিক সৌন্দর্য ও সুস্থতার প্রতি আরও আগ্রহী করে তুলতে একই বিষয়ে পারদর্শী সুনেহরা তাসনিমকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ করেছে প্রতিষ্ঠানটি।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অর্গানিকাওনের সিইও আবদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন অর্গানিকাওনের স্ট্র্যাটেজি ও ব্র্যান্ড মার্কেটিং ডিরেক্টর শেখ পিয়াস ইসলাম এবং অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ও ক্রিয়েটিভ টিমের সদস্যরা।

অনুষ্ঠানটি সিইও-এর বক্তব্যের মধ্যদিয়ে শুরু হয়। এরপর আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্ব ঘোষণা, সুনেহরা তাসনিমের বক্তব্য এবং অর্গানিকাওনের ব্র্যান্ড ফিল্ম দেখানো হয়।

এ বিষয়ে অর্গানিকাওনের সিইও আবদুর রহমান বলেন, ‘সুনেহরা তাসনিমকে অর্গানিকাওনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা উচ্ছ্বসিত। স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের প্রতি তার সহযোগিতা আমাদের ফার্ম-টু-ফর্মুলা দর্শনের সাথে খুব ভালোভাবে মিলে যায়।’

এ বিষয়ে সুনেহরা তাসনিম বলেন, ‘অর্গানিকাওনের সাথে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। এটি এমন একটি ব্র্যান্ড যা আমাদের ঐতিহ্য ও উদ্ভাবনের সেরা দিকগুলোকেই প্রতিনিধিত্ব করে। আমি মানুষের নিজস্ব পরিচর্যার ক্ষেত্রে প্রাকৃতিক গুনাগুণের ব্যবহার ও তাদের সৌন্দর্যের প্রতি সচেতন করে তুলতে চাই।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা