× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা

গবেষণার নামে ৬ কোটি টাকা লোপাট, দুদকের অভিযান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৪:১৫ পিএম

গবেষণার নামে ৬ কোটি টাকা লোপাট, দুদকের অভিযান

গবেষণার নামে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় পৌনে ৬ কোটি টাকা লোপাটের অভিযোগে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২ জুন) দুদকের প্রধান কার্যালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মিরপুর কার্যালয়ে দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমান ও  উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনির নেতৃত্বে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করছে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গবেষণার জন্য কোনো প্রস্তাব কিংবা মন্ত্রণালয়ের অনুমোদন না থাকলেও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন কারিগরি ও মাদ্রাসা শিক্ষার তিনটি গবেষণায় খরচ করা হয়। যেখানে আট গবেষণায় পৌনে ৬ কোটি টাকা ব্যয় করা হয়েছে। আবার গবেষণাটি ৬ মাসে সম্পন্নের কথা থাকলেও তড়িঘড়ি করে মাত্র দুই মাসে করা হয়েছে। এতে গবেষণার মান নিয়েও প্রশ্ন উঠেছে। গবেষণাগুলো করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউটের (আইইআর) শিক্ষকরা। নিয়ম অনুযায়ী কমিটিতে ৩ সদস্য থাকা উচিত। কিন্তু নিয়ম ভেঙে ছিলেন ৯ জন। যে কারণে ব্যয় হয়েছে অতিরিক্ত অর্থ। 

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র বলছে, আওয়ামী লীগের পতনের আগে গবেষণার কাজ দেওয়া হয়। নিয়ম অনুযায়ী পিপিআর (১৬) (৫) (ক) (খ) অনুযায়ী ব্যয় নির্ধারণ কমিটি ৩ সদস্য বিশিষ্ট হবে। কিন্তু বিধি ভঙ্গ করে শিক্ষা গবেষণা ইনস্টিটিউটকে নিয়োগের ক্ষেত্রে ৯ সদস্য বিশিষ্ট মূল্য নির্ধারণ কমিটি গঠন করা হয়েছে। যা নিয়মের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়াও গবেষণা ব্যয় অনেক বেশি ধরা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা