× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইএফআইসি ব্যাংক

৬ কর্মকর্তা অসুস্থতার ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ১২:৫৮ পিএম

আপডেট : ০২ জুন ২০২৫ ১২:৫৯ পিএম

৬ কর্মকর্তা অসুস্থতার ব্যাখ্যা দিল প্রতিষ্ঠান

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা হঠাৎ অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। ম্যানেজারসহ ছয় কর্মকর্তা-কর্মচারীকে ব্যাংকের ভেতর থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রাহকদের স্বার্থহানির কোনো আশঙ্কা নেই এবং উপ-শাখার সকল গ্রাহকের আমানত সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। 

সোমবার (২ জুন) থেকে উক্ত উপশাখায় সকল ধরনের ব্যাংকিং সেবা যথারীতি চালু থাকবে বলেও জানানো হয়েছে। এর আগে রবিবার (১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্স দ্বিতীয় তলার আইএফআইসি ব্যাংকের উপ-শাখায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার ব্যাখ্যা দিয়েছে আইএফআইসি ব্যাংক কর্তৃপক্ষ। তারা বলছে, ‘রবিবার দুপুর সাড়ে ১২টায় কাছাকাছি সময়ে কিশোরগঞ্জ জেলায় আইএফআইসি ব্যাংকের বাজিতপুর শাখার অধীনস্থ কুলিয়ারচর উপশাখায় কর্মরত কয়েকজন কর্মী অজ্ঞাত কারণে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয় এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে তারা সুস্থ আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।’

ব্যাংক বলছে, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেনারেটর থেকে নির্গত ধোঁয়ায় উপশাখার কর্মীরা অসুস্থ হয়ে থাকতে পারেন। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনা তদন্ত করছেন এবং তদন্ত শেষে এ বিষয়ে চূড়ান্ত মতামত দিবেন। 

উল্লেখ্য, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে যেকোনো ধরনের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য ব্যাংকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা