× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজারে এলো অ্যাভোকোর ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ২১:২৬ পিএম

 রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার টেক রিপাবলিক আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের এমডি এইচএম ফয়েজ মোর্শেদ (মাঝে)।

রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্তোরাঁয় মঙ্গলবার টেক রিপাবলিক আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রতিষ্ঠানের এমডি এইচএম ফয়েজ মোর্শেদ (মাঝে)।

নতুন প্রযুক্তির আরেকটি চমক ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে। টেক রিপাবলিক লিমিটেডের হাত ধরে বাজারে এলো এই ডিসপ্লে, যা বদলে দিতে পারে আমাদের দেখা, শেখা ও কাজ করার ধরন। আধুনিক প্রযুক্তির এই ডিসপ্লে স্পর্শনির্ভর কন্ট্রোল, রিয়েল-টাইম ইন্টারঅ্যাকশন এবং উচ্চ রেজল্যুশনের দৃষ্টিনন্দন ভিজুয়ালের মাধ্যমে এনে দিচ্ছে এক নতুন অভিজ্ঞতা। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে করপোরেট প্রেজেন্টেশন এমনকি খুচরা ব্যবসা— সবক্ষেত্রেই এর রয়েছে বহুমুখী ব্যবহারের সম্ভাবনা।

এ উপলক্ষে মঙ্গলবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ের একটি রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অ্যাভোকোর ব্র্যান্ডের ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল (আইএফপি) বাজারে আনার ঘোষণা দেওয়া হয়। সেখানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে জানানো হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান টেক রিপাবলিক দীর্ঘদিন ধরে আইটি সল্যুশন প্রোভাইডার হিসেবে কাজ করছে। বৈশ্বিক ব্র্যান্ড জাবরা ও স্টিল সিরিজের পাশাপাশি যুগান্তকারী অ্যাভোকোর ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লের পরিবেশক হিসেবে এবার আত্মপ্রকাশ করল টেক রিপাবলিক।

অনুষ্ঠানে টেক রিপাবলিকের ব্যবস্থাপনা পরিচালক এইচএম ফয়েজ মোর্শেদ বলেন, ‘বর্তমান ডিজিটাল যুগে কার্যকর সহযোগিতা ও আকর্ষণীয় শিক্ষা পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাভোকোর ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেল তেমনই প্রযুক্তিগত সমাধান, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা ও সৃজনশীলতা উভয়ই বাড়াতে সহায়ক হবে।’


তিনি জানান, এই প্রযুক্তি বাংলাদেশের ডিজিটাল রূপান্তরকে আরও ত্বরান্বিত করবে। পাশাপাশি এই ডিসপ্লে আধুনিক কাজের পরিবেশ, মিটিং, ক্লাসরুম, অনলাইন কনফারেন্সিং এবং রিয়েল-টাইম কন্টেন্ট শেয়ারে এক নতুন মাত্রা যোগ করবে।

কোম্পানির পরিচালক মেহেদী হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বের সেরা প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসা। জাবরা, স্টিল সিরিজ ও অ্যাভোকোরের মতো শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব আমাদের সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটি সহজে ব্যবহারের সুযোগ দিতে কারিগরি সহায়তার পাশাপাশি প্রশিক্ষণও দেবে টেক রিপাবলিক।’

এক ভিডিওবার্তায় অ্যাভোকোরের ভারত ও মধ্যপ্রাচ্য অঞ্চলের বিক্রয় পরিচালক রোহিত এ কে বলেন, ‘ইউরোপ ও যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বাজারে অ্যাভোকোরের পণ্য বর্তমানে খুবই জনপ্রিয়। বিশেষভাবে সর্বাধুনিক টাচস্ক্রিন ও ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে প্রযুক্তির জন্য। এর পাশাপাশি ইন্ডিয়া ও মধ্যপ্রাচ্যের প্রযুক্তি বাজারে সফলভাবে কার্যক্রম পরিচালনা করার পর টেক রিপাবলিক লিমিটেডের মাধ্যমে অ্যাভোকোর এবার বাংলাদেশের প্রযুক্তি বাজারে নিজেদের উপস্থিতি জানান দিতে যাচ্ছে।’ 

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, টেক রিপাবলিক লিমিটেডের দক্ষ টিমের সঙ্গে আমাদের এই যাত্রা সুদূরপ্রসারী হবে। আমাদের বিশ্বাস, স্পর্শনির্ভর পর্দার ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলটি বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রমে যুগান্তকারী পরিবর্তন আনবে।’

অনুষ্ঠানে জানানো হয়, অ্যাভোকোর ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলে মাল্টিটাচ প্রযুক্তি থাকায় একসঙ্গে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারেন। ফলে সহজেই যৌথভাবে প্রেজেন্টেশন দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ বৈঠকও করা যায়। গুগল প্লেস্টোর ও গুগল ওয়ার্ক স্পেসের সঙ্গে সরাসরি যুক্ত ৬৫, ৭৫ ও ৮৬ ইঞ্চি পর্দার প্যানেলগুলোর দাম মডেলভেদে ২ লাখ ৭০ হাজার টাকা থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা।

অ্যাভোকোর ইন্টারঅ্যাকটিভ ফ্ল্যাট প্যানেলের মূল বৈশিষ্ট্যসমূহ হলোÑ বিস্ময়কর ফোরকে ইউএইচডি রেজল্যুশন, অত্যন্ত সংবেদনশীল মাল্টিটাচ প্রযুক্তি, গুগল ইডিএলএ সার্টিফিকেশন, নিরবচ্ছিন্ন ইন্টিগ্রেশন, শক্তিশালী পারফরম্যান্স; যা উন্নত প্রসেসর ও পর্যাপ্ত র‍্যাম/স্টোরেজের কারণে সব রকম অ্যাপ্লিকেশন নির্বিঘ্নে চালানোর জন্য উপযুক্ত। আছে আকার বৈচিত্র্য। ৬৫, ৭৫ ও ৮৬ ইঞ্চির মডেলের কারণে ছোট থেকে বড় কনফারেন্স কিংবা রুম সব ধরনের পরিবেশে মানানসই।

যেসব প্রতিষ্ঠান এই প্যানেল নেবে তাদের চলমান কাজের সঙ্গে নিখুঁত সমন্বয়ের জন্য ইনস্টলেশন, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণসহ সম্পূর্ণ সেবা প্যাকেজ নিশ্চিত করবে টেক রিপাবলিক।

অ্যাভোকোর ছাড়াও টেক রিপাবলিক বেশ কয়েক বছর ধরে বাংলাদেশের বাজারে আরও দুটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের অনুমোদিত পরিবেশক হিসেবে কাজ করছে। এগুলো হলোÑ অডিও ও ভিডিও কনফারেন্সিং ডিভাইসের শীর্ষস্থানীয় ব্র্যান্ড জাবরা এবং বিশ্বমানের গেমিং হেডসেট, কীবোর্ড, মাউস ও আনুষঙ্গিক ডিভাইস নির্মাতা এই প্রতিষ্ঠান স্টিল সিরিজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা