× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিল্পখাতে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৪:৪৭ পিএম

শিল্পখাতে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হবে বুধবার

 শিল্পখাতে গ্যাস সরবরাহের বিষয়ে সরকার ব্যবস্থা গ্রহণ করেছে। ফলশ্রুতিতে বুধবার (২৮ মে) থেকে  শিল্পে স্বাভাবিকের পাশাপাশি বাড়তি দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

সোমবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বার্তায় বলা হয়, ২০২৪ সালের জানুয়ারি-এপ্রিল মেয়াদে শিল্পে গ্যাস সরবরাহের গড় পরিমাণ ছিল দৈনিক ৮২৩ মিলিয়ন ঘনফুট। সে তুলনায় চলতি বছর একই সময়ে শিল্পে ৯৯৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়েছে। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে।

এছাড়া শিল্পে গ্যাস সরবরাহ বৃদ্ধির জন্য গত বছরের তুলনায় ৬টি অতিরিক্ত এলএনজি কার্গো আমদানির ব্যবস্থা করা হয়েছে। যার আমদানি মূল্য প্রতি ঘনমিটার প্রায় ৬৫ টাকা। অতিরিক্ত এলএনজি আমদানি ও শ্রেণিভিত্তিক বন্টন পরিবর্তন করার ফলে আগামী ২৮ মে থেকে দৈনিক ১৫০ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস সরবরাহ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা