× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৮:০২ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৮:১২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

সপ্তাহের চতুর্থ দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে সূচক বেড়েছে। আর লেনদেন হয়েছে ৩১১ কোটি ৩২ লাখ টাকার, যা মঙ্গলবারের তুলনায় প্রায় ৪০ কোটি টাকা বেশি। যদিও ডিএসইতে বছরের দ্বিতীয় সর্বনিম্ন লেনদেনের রেকর্ড হয়েছে বুধবার। 

লেনদেনের পাশাপাশি ডিএসইর প্রধান সূচকও সামান্য বেড়েছে। আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৩৩ পয়েন্টে। সারা দিনে লেনদেন হয়েছে ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। অর্থাৎ ৭৮টি প্রতিষ্ঠানের শেয়ারের লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ২৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪১টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে জেনিক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ২১ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ১৭ কোটি ৪ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা আমার নেটওয়ার্কের ১৪ কোটি ৫২ লাখ, বসুন্ধরা পেপার মিলস ১৪ কোটি ১৭ লাখ এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৩ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে রয়েছে কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ারদর ৯ দশমিক ৫৯ শতাংশ বেড়ে অবস্থান করছে ৮৪ টাকা ৫০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের দর ৭ দশমিক ৪৯ শতাংশ বেড়ে লেনদেন হয় ৬৫৫ টাকা ২০ পয়সায়। এ ছাড়া আমরা টেকনোলজির ৩ দশমিক ৫৫ শতাংশ, জুট স্পিনার্সের ৩ দশমিক ৫৩ শতাংশ এবং সোনালি লাইফ ইনস্যুরেন্সের শেয়ারদর ২ দশমিক ৮১ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে এডিএন টেলিকম লিমিটেডের শেয়ার। এই শেয়ারটির দর ৫ দশমিক ১২ শতাংশ কমে সবশেষ ১১১ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা অ্যাডভান্ট ফার্মার শেয়ারের দাম ৩ দশমিক ৯২ শতাংশ কমে লেনদেন হয় ২৬ টাকা ৯০ পয়সায়। এ ছাড়া বিডি থাই ফুডের ৩ দশমিক ২০ শতাংশ, ফাইন ফুডের ২ দশমিক ৮১ শতাংশ এবং সি-পার্ল বিচ রিসোর্টের ২ দশমিক ৩৭ শতাংশ দর কমেছে।

অপরদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচকও কমেছে। ডিএসএমই-এক্স ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮৭ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫টির, কমেছে ৭টির এবং ১টির দর অপরিবর্তিত রয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৫১ পয়েন্টে। লেনদেন হয়েছে ৬ কোটি ৪১ লাখ টাকার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা