প্রবা ডেস্ক
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ১৬:৩৪ পিএম
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ১৭:০৫ পিএম
র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড, যা সনি-র্যাংগস নামে বহুল পরিচিত; ঢাকার বাংলামোটর, সোনার তরী শোরুমে প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে ১০০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভির আনুষ্ঠানিক বাজারজাত ঘোষণা করেছে।
র্যাংগস, বাংলাদেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা মানের ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে সব পণ্যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট নিশ্চিত করে যাচ্ছে সেবার শুরুর দিনগুলো থেকেই।
১৯৮৭ সাল থেকে বাজারে নিয়ে আসা সাদাকালো র্যাংগস সিআরটি টিভি থেকে যাত্রা শুরু হয়ে এখন কালের আবহে কালার টিভি, এলসিডি টিভি, এলইডি টিভি, ফোর কে এলইডি টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, ফ্রেমলেস ভয়েস কন্ট্রোল টিভি এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মানসম্পন্ন। ১৭ ইঞ্চি টিভির স্ক্রিন সাইজ থেকে শুরু হয়ে এখন পৌঁছে গেছে ১০০ ইঞ্চির টিভির সাইজে। প্রথম বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে যা প্রথম।
এই ১০০ ইঞ্চি এলইডি টিভির মডেলটি ফোর কে পিকচার প্রসেসর, অসাধারণ কন্ট্রাস্ট, কালারের গভীরতাসমৃদ্ধ। আরও থাকছে ১১ অপারেটিং সিস্টেম, প্রি-ইনস্টলড অ্যাপ্লিকেশন, ১৬ বাটনের মি ভয়েস রিমোট কন্ট্রোল ও ন্যারো বেজেলের আকর্ষণীয় ডিজাইন। ১০০ ইঞ্চি অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি ইতোমধ্যে র্যাংগসের শোরুমে ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। ফিফা-২০২২ ওয়ার্ল্ডকাপ ফুটবল ও আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে সাত দিনের স্পেশাল মূল্য মাত্র ৩,৯৯,৯০০ টাকায় ক্রেতা পাবেন এই টিভিটি। একই সঙ্গে থাকছে চার বছরের প্যানেল ওয়ারেন্টিসহ পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি।
এ অনুষ্ঠানের মাধ্যমে একই সঙ্গে র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোর সোনার তরীর আনুষ্ঠানিক যাত্রা হয়। সেরা মানের ও অফিসিয়াল পণ্য ও নির্ভরযোগ্য বিক্রয়য়োত্তর সেবার নিশ্চয়তা নিয়ে সনি, এলজি, ইলেকট্রোলাক্স, কেলভিনেটর, র্যাংগস, কেনস্টারসহ বিশ্বমানের ইলেকট্রনিক্স ব্র্যান্ডের পণ্যের বিপুল সমাহার থাকবে এই র্যাংগস ফ্ল্যাগশিপ স্টোরে।
র্যাংগস ইলেকট্রনিক্সের পক্ষ থেকে মিসেস সাচিমি হোসেন, সম্মানিত ভাইস চেয়ারপারসন এবং মিস বিনাস হোসেন, সম্মানিত উপব্যবস্থাপনা পরিচালক, যৌথভাবে এ আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
৪০ বছর ধরে র্যাংগস ইলেকট্রনিক্স লিমিটেড অত্যন্ত সুনাম, সাফল্য ও বিশ্বস্ততার সঙ্গে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড ইলেকট্রনিক পণ্য বাংলাদেশের বাজারে বাজারজাত করে আসছে। যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা মেনেই এ অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়।