প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৫ মে ২০২৫ ২০:৩১ পিএম
ঢাকার কাচ্চি, চট্টগ্রামের মেজবানি, খুলনার চুই ঝাল গোস্ত, রাজশাহীর কাঁচা আমের মুরগির ঝোল, সিলেটের সাতকড়া মুরগি, বরিশালের ইলিশ পাতুরি, রংপুরের ভুনা খিচুড়ি, ময়মনসিংহের বোয়াল মাছের দই ঝাল, মিষ্টি, পিঠাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় ‘ফ্লেভারফুল বাংলাদেশ’ ফেস্টিভ্যালে বিকাশ পেমেন্টে একটি ব্যুফে অর্ডার করে গ্রাহকরা পাচ্ছেন আরও তিনটি ব্যুফে ফ্রি, যা ১৫ থেকে ২৪ মে পর্যন্ত চলবে। কোনো স্পেশাল কার্ড ছাড়াই খাবারগুলোর স্বাদ নিতে পারবেন বিকাশ গ্রাহকরা।
গ্রাহকরা এ সময় ৯ হাজার ২০০ টাকা বিকাশ পেমেন্টের মাধ্যমে আকর্ষণীয় এই ‘বাই ওয়ান গেট থ্রি’ অর্থাৎ চারজনের জন্য ব্যুফে অফারটি উপভোগ করতে পারবেন। ফেস্টিভ্যাল চলাকালীন একজন গ্রাহক একবারই অফারটি নিতে পারবেন। বিজ্ঞপ্তি