প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫ ২১:০১ পিএম
‘পিপিপি ডিভিশনাল কনফারেন্স চট্টগ্রাম ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) চট্টগ্রামে এ কনফারেন্সে অনুষ্ঠিত হয়েছে।
অবকাঠামো উন্নয়ন ধারণায় পিপিপি পদ্ধতিকে সরকারি-বেসরকারি স্টেক-হোল্ডারদের মধ্যে অবহিতকরণ ও সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণসহ প্রাসঙ্গিক সব বিষয়ে এই কনফারেন্সে আলোচনা করা হয়েছে।
কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা (সচিব) মুহাম্মদ রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের মহাপরিচালক, সরকারি-বেসরকারি খাতের উচ্চপদস্থ কর্মকর্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদাররা।
কনফারেন্সে পিপিপি প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো উন্নয়ন, বিনিয়োগ সম্ভাবনা এবং চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কার্যক্রমে পিপিপির ভূমিকা নিয়ে আলোচনা করা হয়েছে।