× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খোলাবাজারে ডলারের দাম উঠল ১১৯ টাকা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ আগস্ট ২০২২ ১৮:২৯ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২২ ১৯:৫২ পিএম

মার্কিন ডলার। ফাইল ছবি

মার্কিন ডলার। ফাইল ছবি

খোলাবাজারে ডলারের দাম দেশের ইতিহাসের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় দাম বর্তমানে ১১৮ থেকে ১১৯ টাকায় উঠে গেছে।

বুধবার রাজধানীর মতিঝিলের মানি এক্সচেঞ্জে সরেজমিনে দেখা গেছে, মানি এক্সচেঞ্জগুলোয় নগদ ডলার নেই বললেই চলে। যার কারণে বেশিরভাগ মানি এক্সচেঞ্জই ডলার বিক্রি করার চেয়ে ডলার কিনতে বেশি আগ্রহী।

এ বিষয়ে নিয়ামুল হাসান নামে একজন ডলার বিক্রেতা বলেন, এখন বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই নগদ ডলারের সংকট। তাই ডলার বিক্রির চেয়ে ক্রয় বেশি হচ্ছে। এ ছাড়া এতদিন অনেকেই রাস্তায় ডলার কেনাবেচা করত। কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ও আইনশৃঙ্খলা বাহিনার নজরদারি বাড়ায় তারাও সরসরি ডলার কেনাবেচা করছেন না।

মানি এক্সচেঞ্জার কর্মীরা জানান, ডলার নেই। কেউ কিনতে চাইলে প্রতি ডলার ১১৯ টাকায় কিনতে হবে। তাও ১ ঘণ্টা লাগবে। কারণ কারও কাছ থেকে এনে দিতে হবে।

পল্টনের ডলার ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, খোলাবাজারে ডলারের চাহিদা বেশি। কিন্তু সেই তুলনায় সরবরাহ নেই। তীব্র সংকট চলছে। সকালে প্রতি ডলার ১১৬ টাকায় বিক্রি করেছি। কিন্তু এখন বিক্রি করার মতো কোনো ডলার নেই।

গেল ১৭ মে দেশের খোলাবাজারে ডলারের দাম প্রথমবারের মতো ১০০ এর ঘর পেরিয়ে যায়। তারপরে নিচে নেমে এলেও ১৭ জুলাই আবারও ১০০ টাকার ওপরে উঠে যায়।

এরপর গত সোমবার (৮ আগস্ট) খোলাবাজারে ডলারের বিনিময়মূল্য ছিল ১১৪ থেকে ১১৫ টাকা।

গত ৩ মাসে ডলারের দাম বেড়েছে ১৯ বার। এ সময়ে টাকার মান কমেছে সাড়ে ৮ টাকা। এর আগে ২৯ মে বাংলাদেশ ব্যাংক ডলারের দর নির্ধারণ করে ৮৯ টাকা। কিন্তু এরপরেই ডলারের দর বাজারের ওপর ছেড়ে দেয়া হয়। এরপর থেকে দু-একদিন পরপরই বাড়ছে ডলারের দাম। সোমবার (৮ আগস্ট) কেন্দ্রীয় ব্যাংক ৯৪ টাকা ৯৫ পয়সা দরে ডলার বিক্রি করে। নিয়মানুযায়ী এটাই এখন ডলারের আনুষ্ঠানিক দর।

এর আগে ২৬ জুলাই খোলাবাজারে ডলারের দাম রেকর্ড ১১২ টাকায় পৌঁছেছিল।

প্রবা/রাই


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা