× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

প্রবা ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:২৭ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বিশ্ববাজারে ওঠানামার মধ্যেই রয়েছে জ্বালানি তেলের দাম। চীনের জিরো কোভিড নীতিমালা কিছুটা শিথিল হওয়ায় দেশটিতে জ্বালানি তেলের চাহিদা বেড়েছে। সম্প্রতি রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেলের দাম নির্ধারণ ও নিষেধাজ্ঞা কার্যকর করেছে ইউরোপীয় ইউনিয়নসহ উন্নত সাতটি দেশের সংগঠন জি-৭। এ নিষেধাজ্ঞায় জ্বালানির বাজারে রাশিয়ার তেল সরবরাহ কমেছে। যার প্রভাবে বিশ্ববাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, পূর্ববর্তী অধিবেশনে জ্বালানি তেলের দাম ৩ শতাংশ কমলেও মঙ্গলবার আবার ঊর্ধ্বমুখী হয়েছে। অপরিশোধিত জ্বালানি ব্রেন্ট ক্রুডের দাম ৩৮ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৮৩ ডলার ০৬ সেন্টে দাঁড়িয়েছে। একই জায়গায় ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড (ডব্লিউটিআই) ৩৭ সেন্ট বেড়ে ব্যারেলপ্রতি ৭৭ ডলার ২৯ সেন্ট হয়েছে। 

এদিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক-ফেডারেল রিজার্ভের উচ্চসুদের হারের নীতি চলমান থাকায় জ্বালানি তেল উত্তোলনে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। গত সোমবার দেশটির তেল উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো দুই সপ্তাহের মধ্যে সবচেয়ে কম অপরিশোধিত জ্বালানি তেল উৎপাদন করেছে। 

চীনের শহরগুলোতে কোভিড-১৯ সম্পর্কিত লকডাউনসহ অন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সম্ভাবনা দেখা দেওয়ায় বিশ্বের জ্বালানি তেলের বাজারে চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছে যুক্তরাষ্ট্র। তবে চীনের অর্থনীতি পুনরুদ্ধার করতে সময় লাগবে। ফলে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত ভুল প্রমাণিত হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবসহ তার মিত্ররা এশিয়ার ক্রেতাদের জন্য আগামী জানুয়ারি পর্যন্ত ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের অফিসিয়াল বিক্রয় মূল্য (ওএসপি) কমিয়ে ১০ মাসের মধ্যে সর্বনিম্নে এনেছে। ফলে বিশ্ববাজারে এই সিদ্ধান্তেরও প্রভাব পড়তে পারে বলে অনুমান করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা