× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর মওকুফ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫ ২২:২৬ পিএম

ভোজ্যতেল আমদানিতে ৫ শতাংশ আগাম কর মওকুফ

অপরিশোধিত সয়াবিন ও পামতেল আমদানির ওপর ৫ শতাংশ আগাম কর (এটি) মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বুধবার (১৬ এপ্রিল) এনবিআরের প্রথম সচিব (মূসক নীতি) মো. মসিউর রহমান স্বাক্ষরিত আদেশে জানানো হয়, আমদানি পর্যায়ে এ কর মওকুফের সুবিধা নিতে হলে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিতে হবে। একই সঙ্গে আমদানি নীতি আদেশ ২০২১-২০২৪ অনুযায়ী সকল শর্ত মানতে হবে। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এছাড়া, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ৫১, ৫৩, ৫৪, ৬৪ ও ১০৭ এবং বিধিমালা ২০১৬ এর বিধি ৪০ অনুযায়ী ভ্যাট সংক্রান্ত হিসাবরক্ষণ, চালানপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় দাখিলপত্র যথাযথভাবে সম্পন্ন করতে হবে।

এনবিআর জানিয়েছে, এই কর অব্যাহতির ফলে দেশে ভোজ্যতেলের বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং মূল্য নিয়ন্ত্রণে সহায়তা মিলবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা