× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫ ১৮:২৫ পিএম

ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ

ভারত থেকে সুতা আমদানির ক্ষেত্রে স্থলবন্দর ব্যবহারের সুবিধা বাতিল করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বেনাপোল, ভোমরা, সোনামসজিদ, বাংলাবান্ধা ও বুড়িমারী স্থলবন্দর দিয়ে আর সুতা আমদানি করা যাবে না। তবে সমুদ্রপথে বা অন্য অনুমোদিত পথে সুতা আমদানি করা যাবে। 

মঙ্গলবার (১৫ এপ্রিল) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এনবিআর এই আদেশ জারি করে। ২০২৪ সালের ২৭ আগস্টের পূর্বের একটি প্রজ্ঞাপন সংশোধন করে তাৎক্ষণিকভাবে নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে।

এই সিদ্ধান্তের পেছনে রয়েছে দেশের বস্ত্র ও পোশাক খাতের মালিকদের দীর্ঘদিনের দাবি। গত ফেব্রুয়ারিতে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধের আহ্বান জানায়। তাদের যুক্তি ছিল, ভারতীয় সুতা তুলনামূলক কম দামে দেশে প্রবেশ করায় স্থানীয় কারখানাগুলো প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে না।

বিটিএমএর ওই দাবির ভিত্তিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন মার্চে এনবিআরকে চিঠি দিয়ে অনুরোধ করে, যাতে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করে কেবল সমুদ্রবন্দর ব্যবহার নিশ্চিত করা হয়। কমিশনের বক্তব্য ছিল, সীমান্তবর্তী স্থল ও রেলপথে আন্তর্জাতিক মান অনুযায়ী সুতা কাউন্ট নির্ণয়ের জন্য যথাযথ অবকাঠামো এখনো গড়ে ওঠেনি।

চিঠি পাওয়ার পর এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান নতুন নির্দেশনা জারি করেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমুদ্রপথে বা অন্য অনুমোদিত পথে সুতা আমদানি করা যাবে, তবে স্থলবন্দর দিয়ে তা নিষিদ্ধ থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা