× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাণিজ্য-বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ২২:৩৭ পিএম

বাণিজ্য-বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ

বাণিজ্য ও বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয় প্রতিশ্রুতিবন্ধ বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বুধবার (৯ এপ্রিল) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত সেমিনারে একথা বলেন বাণিজ্য উপদেষ্ঠা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের তৃতীয় দিনে এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে, দেশের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফবিসিসিআইর প্রশাসক মো. হাফিজুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা বলেন, টেকসই বিনিয়োগ, বাণিজ্য ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তুলতে আমরা কার্যকরি পদক্ষেপ গ্রহণ করেছি। এক্ষেত্রে রেগুলেটরি ফ্রেম-ওয়ার্ককে আরও গতিশীল করা, অবকাঠামো সম্প্রসারণ এবং রপ্তানি বৈচিত্রকরণকে গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

এ সময় ইনহেন্সড ইন্ট্রেগ্রেটেড ফ্রেমওয়ার্ক (ইআইএফ) এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. রত্নাকর অধিকারী বলেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, উৎপাদনশীলতা বৃদ্ধি, বাণিজ্য চুক্তি সম্পাদন এবং সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করতে পারলে বাংলাদেশ একটি ডায়নামিক অর্থনীতির দেশ হতে পারে।

ডায়ালগে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে- বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের জন্য মানবসম্পদ উন্নয়ন, শিল্পে কমপ্লায়েন্স বাস্তবায়ন, দীর্ঘমেয়াদী নীতিকাঠামো এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন।

টেকসই বিনিয়োগ সম্প্রসারণে লাইসেন্স ও পরিষেবা প্রাপ্তি সহজীকরণ, ই-গভার্ন্যান্স বাস্তবায়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের পরামর্শ দেন ডব্লিউআইসি এক্সিকিউটিভ বোর্ডের প্রধান ড. জেমস ঝান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-  অতিরিক্ত সচিব এবং  বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও উইংয়ের প্রধান ড. নাজনিন কাওসার চৌধুরী, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, জাপান-বাংলাদেশ চেম্বারের সভাপতি তারেক রাফি ভূঁইঞা, এফবিসিসিআই’র মহাসচিব মো. আলমগীর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা