× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৫ ১১:২৩ এএম

আপডেট : ০৯ এপ্রিল ২০২৫ ১১:৩০ এএম

বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫’-এর উদ্বোধন করবেন তিনি।

এদিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিজনেস সামিটের তৃতীয় দিনে স্টারলিংকের পরীক্ষামূলক ব্যবহার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরবেন ড. ইউনূস।

সেই সঙ্গে আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে’ অংশগ্রহণকারীরা এটি ব্যবহার করতে পারবেন। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করে এ সম্মেলনের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

চার দিনব্যাপী বিজনেস সামিটের দুই দিনে ইতোমধ্যে চীন, কোরিয়া, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়েকটি বিদেশি ব্যাংক ইতোমধ্যে লোনের প্রতিশ্রুতিও দিয়েছে।

এরই মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের জন্য অফিসিয়াল কার্যক্রম শিথিল ও জ্বালানিনীতি তৈরির ঘোষণা দিয়েছে সরকার। সম্মেলনের তৃতীয় দিন বাংলাদেশে ব্যবসাপ্রতিষ্ঠান স্থানান্তরের যৌক্তিকতা তুলে ধরে সব ধরনের সহায়তার আশ্বাস দেবেন প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনূস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা