× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভিয়েতনাম থেকে এলো ১২ হাজার ৭০০ টন চাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ১৫:১১ পিএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫ ১৫:১২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

১২ হাজার ৭০০ মেট্রিক টন আতপ চাল নিয়ে ভিয়েতনাম থেকে আসা একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।

এ বিষয়ে খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জিটুজি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে মোট এক লাখ মেট্রিক টন চাল আমনানি করা কথা। চুক্তি মোতাবেক ইতোমধ্যে ৬০ হাজার মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দরে জাহাজে রক্ষিত চালের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। খালাসের কার্যক্রম দ্রুত শুরু হবে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকারি মজুত বাড়াতে গত জানুয়ারিতে ভিয়েতনাম থেকে এক লাখ টন আতপ চাল কেনার এ প্রস্তাবে সায় দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

ভিয়েতনাম সাউদার্ন ফুড করপোরেশনের কাছ থেকে প্রতি টন ৪৭৪ দশমিক ২৫ ডলারে এই চাল আমদানি করা হচ্ছে। এতে মোট খরচ হচ্ছে ৫৭৮ কোটি ৫৮ লাখ ৫০ হাজার টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা