× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর্শ জীবন গঠনে উদ্বুদ্ধ করতে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির অভিনব প্রচারণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৫ ১৬:২০ পিএম

শিশু-কিশোর তথা ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য লংকাবাংলার উদ্যোগ। ছবি : লংকাবাংলা

শিশু-কিশোর তথা ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য লংকাবাংলার উদ্যোগ। ছবি : লংকাবাংলা

দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি আধুনিক ও দায়িত্বশীল আর্থিক সেবা দেওয়ার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায়ও কাজ করে যাচ্ছে। মাহে রমজানে সংযম ও আত্মশুদ্ধির শিক্ষার পাশাপাশি শিশু-কিশোর তথা ভবিষ্যৎ প্রজন্মের নৈতিক চরিত্র গঠনের জন্য প্রতিষ্ঠানটি এক অভিনব উদ্যোগ নিয়েছে তারা।

রমজান মাসব্যাপী লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ প্রচারণা চালাচ্ছে, যেখানে প্রতীকী চরিত্র মুহাইমিন ও সামিরাহর মাধ্যমে নৈতিক শিক্ষা, সততা, নিষ্ঠা, উদারতা ও বদান্যতার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে শব্দদূষণ প্রতিরোধ, অপ্রয়োজনে হর্ন বাজানোর ক্ষতিকারক দিক, পরিচ্ছন্নতার গুরুত্ব, বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি সহমর্মিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার মতো বিষয়েও সচেতনতা সৃষ্টি করা হচ্ছে।

অত্যন্ত চমকপ্রদ শব্দচয়ন ও ছড়ার মাধ্যমে প্রতিদিন ফেসবুক পোস্টের মাধ্যমে এ প্রচারণা ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের আদর্শিক জীবন গঠনের জন্য লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির মাসব্যাপী এই উদ্যোগ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে এবং আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য সবাইকে অনুপ্রাণিত করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা