× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ তারল্য সুবিধা পাবে ইসলামি ব্যাংকগুলো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৯:০৯ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৯:২৮ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নিজস্ব তহবিল থেকে শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলোকে তারল্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। সুকুক বন্ডের বিপরীতে এ সুবিধার আওতায় প্রতিদিন কমপক্ষে এক কোটি টাকা ঋণ নিতে পারবে ব্যাংক। তবে ১৪ দিন মেয়াদ শেষে মুনাফাসহ ব্যাংকের কারেন্ট একাউন্ট থেকে সমুদয় অর্থ সমন্বয় বা কেটে রাখবে বাংলাদেশ ব্যাংক।

সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেটা ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, ইসলামিক আর্থিক ব্যবস্থাকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের পক্ষে এ তারল্য সুবিধা দেওয়া হবে। আজ সোমবার (৫ ডিসেম্বর) থেকেই এটি কার্যকর হবে। শরীয়াহ্ ভিত্তিক ব্যাংকগুলো সপ্তাহের প্রতি কার্যদিবসে নিয়মিতভাবে এই সুবিধা গ্রহণের জন্য একটি ফর্মে আবেদন করতে পারবে। প্রজ্ঞাপনের সাথে এ ধরনের আবেদন ফর্মও যুক্ত করে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা