× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকায় চাঁদ বাজার শুরু কাল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৯:১৯ পিএম

ঢাকায় চাঁদ বাজার শুরু কাল

ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন ২ পাওয়ার্ড বাই সিংগার/বেকো দ্বিতীয়বারের অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইভেন্ট বক্সের আয়োজনে চার দিনব্যাপী এই ইভেন্টে ঈদের কেনাকাটার জন্য পরিচিত ও সুখ্যাত সব লাইফস্টাইল ব্র্যান্ড, খাবার, এবং বিনোদনের সব ধরনের আয়োজন থাকবে।

আগামীকাল সোমবার (২৪ মার্চ) থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (২৭ মার্চ) পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে ভোর ৪টা পর্যন্ত রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে চলবে মেলাটি।

আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানায়, জনসাধারণের জন্য উন্মুক্ত এবারের চাঁদ বাজারে রয়েছে ঈদ পোশাক, গয়না, ঘরের প্রয়োজনীয় সব জিনিসপত্র থেকে শুরু করে ঈদের জন্য যা যা প্রয়োজন এবং আরও অনেক কিছু, যেখানে স্টল থাকবে অনেক অনেক পরিচিত ব্র্যান্ডের। এখানেই শেষ নয়, মেলা প্রাঙ্গণে থাকবে পারফর্মেন্স জোন, যেখানে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরি, এবং ফায়ার শো ছাড়াও ৪ দিনই অনেক ধরনের চমক পরিবেশন করা হবে। 

রোজা উপলক্ষে খাবারের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা! ইফতার থেকে সেহরি পর্যন্ত বিভিন্ন ধরণের সুস্বাদু খাবার উপভোগ করা যাবে। মেলায় একটি সুন্দর মেহেদি জোনও থাকবে, যেখানে পেশাদার মেহেদি শিল্পীরা সুন্দর সুন্দর ঈদের ডিজাইনে সাজাবেন দর্শকদের হাত।

এছাড়াও, আয়োজন রয়েছে কিছু কর্মশালা যেখানে বেকিং, অরিগামি, এবং হেলদি লাইফস্টাইল ইত্যাদি সম্পর্কে বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণও দেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা