× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুঁজিবাজারে আইটি খাতের দাপট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২২ ১৭:২৪ পিএম

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২ ১৮:১৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নিম্নমুখী পুঁজিবাজারেও বাড়ছে তথ্য-প্রযুক্তি বা আইটি খাতের শেয়ারের দাম ও লেনদেন। সোমবার বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে মাত্র ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। তার মধ্যে ৬টি কোম্পানিই আইটি খাতের। শুধু তা-ই নয়, ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এ খাতের শেয়ার। আইটি খাতের ১১টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেন হয় ৭৩ কোটি ৫৯ লাখ টাকা, যা মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ। 

লেনদেনের দিক থেকে দ্বিতীয় স্থানে আছে ওষুধ ও রসায়ন খাত। এ খাতের ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেন হয় ৫৭ কোটি ৫৯ লাখ টাকা, যা মোট লেনদেনের সাড়ে ১৯ শতাংশ।

রবিবারে ধারাবাহিকতায় সোমবারও ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে। দিন শেষে এ সূচকটি ১২ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। তবে আগের দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়ে হয়েছে ৩৪৪ কোটি ৮৬ লাখ টাকা।

সারা দিনে ডিএসইতে লেনদেন হয়েছে ২৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের। অর্থাৎ ৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার। প্রতিষ্ঠানটির ২০ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা জেনিক্স ইনফোসিসের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ২৬ লাখ টাকার। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা আমরা নেটওয়ার্কের ১৮ কোটি ৯৭ লাখ, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৬৪ লাখ এবং ওরিয়ন ইনফিউশনের ১৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ওরিয়ন ইনফিউশনের শেয়ার। কোম্পানিটির শেয়ারদর ৭ দশমিক ৪৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ৫৬৭ টাকায়। দ্বিতীয় স্থানে থাকা এডিএন টেলিকমের শেয়ারদর ৬ দশমিক ৯২ শতাংশ বেড়ে লেনদেন হয় ১১৪ টাকা ২০ পয়সায়। এ ছাড়া বিডিথাই ফুডের ৩ দশমিক ৯২ শতাংশ, অগ্নিসিস্টেমের ৩ দশমিক ৮৯ শতাংশ এবং সোনালি আশ ইন্ডাস্ট্রিজের ২ দশমিক ১৬ শতাংশ দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে জুট স্পিনার্স লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ৭ দশমিক ১৮ শতাংশ কমে সবশেষ ২১৫ টাকা ৭০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারের দাম ৫ দশমিক ৪৮ শতাংশ কমে লেনদেন হয় ২০৩ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া নাভানা ফার্মাসিউটিক্যালের ৫ দশমিক ৪৩ শতাংশ, বসুন্ধরা পেপার মিলসের ৫ দশমিক ৩০ শতাংশ এবং জেমিনি সি ফুডের ৪ দশমিক ৯৬ শতাংশ শেয়ারদর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচকেও বড় পতন হয়েছে। ডিএসএমই-এক্স ৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ পয়েন্টে। লেনদেন হওয়া ১৪টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ২টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক কমেছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩১৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩ কোটি ৩৫ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় ৩ কোটি টাকা কম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা