× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে আগ্রহী ৪০ কোম্পানি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৮:০৬ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৮:২৭ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। প্রবা ফটো

রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। প্রবা ফটো

বিনিয়োগকারীদের জন্য প্রস্তুত জাপানিজ অর্থনৈতিক অঞ্চল। নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত এক হাজার একর জায়গার ওপর প্রতিষ্ঠিত অর্থনৈতিক অঞ্চলটি আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন। 

রবিবার (৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নিজ কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন। 

তিনি জানান, পুরো অর্থনৈতিক অঞ্চল চালু হলে সেখানে ১৫০ কোটি ডলার বিনিয়োগ হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১৫ হাজার কোটি টাকা। সেখানে এক লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান তিনি।

ডেভেলপমেন্ট জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ডিজেএফবির সঙ্গে যৌথভাবে মতবিনিময় সভার আয়োজন করে বেজা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক তারো কাউয়াচি, জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক সালেহ আহমেদ, বেজার নির্বাহী সদস্য ইরফান শরীফ, আবদুল আজীম চৌধুরী, ডিজেএফবির সভাপতি হামিদ উজ জামানসহ অন্যরা।

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, অর্থনৈতিক অঞ্চলটিতে বিনিয়োগে এরই মধ্যে সিঙ্গার ও জার্মানির কোম্পানি রুডলফের সঙ্গে চুক্তি সই হয়েছে । আরও ৪০টি কোম্পানি সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। যার মধ্যে ৩০টি কোম্পানি জাপানের। বাকি দশটি অন্য দেশের। 

আগামী ৬ ডিসেম্বর উদ্বোধনী অনুষ্ঠানের দিন জাপানের দুটি কোম্পানির সঙ্গে চুক্তি সই হওয়ার কথা জানান তিনি। তবে ওই দুটি কোম্পানির নাম প্রকাশ করতে অপারগতা প্রকাশ করেন। যদিও অন্য একটি সূত্রে জানা যায়, জাপানের ওনদা করপোরেশন ও নিক্কা কেমিক্যালসের সঙ্গে ৬ ডিসেম্বর সরকারের চুক্তি হওয়ার কথা রয়েছে। 

জাপানি অর্থনৈতিক অঞ্চলে ওনদা করপোরেশন ১০ একর, নিক্কা দশ একর জমি বরাদ্দ পাচ্ছে। ওনদা সেখানে গ্যাস মিটার প্রস্তুত করবে। আর নিক্কা কেমিক্যালস তৈরি করবে। 

জাপানিজ অর্থনৈতিক অঞ্চলে সরকার ও জাপানের শেয়ার কত জানতে চাইলে শেখ ইউসুফ হারুন বলেন, বেজার শেয়ার থাকছে ২৪ শতাংশ, জাইকার ১৫ শতাংশ এবং সুমিতমো করপোরেশনের ৬১ শতাংশ। 

বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, উদ্বোধনের পর কোম্পানিগুলো কারখানা নির্মাণকাজ শুরু করতে পারবে। আগামী এক বছরের মধ্যে সেখানে কারখানা থেকে উৎপাদন শুরু হবে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা