× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আল্ট্রাফোনের কনসেপ্ট ঘোষণা রিয়েলমির, যুক্ত করা যাবে ডিএসএলআর লেন্স

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ মার্চ ২০২৫ ১৫:০৩ পিএম

আপডেট : ০৬ মার্চ ২০২৫ ১৫:২১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৫ সম্মেলনে ‘আল্ট্রা ফোনের কনসেপ্ট ঘোষণা করেছে প্রযুক্তি ব্র্যান্ড রিয়েলমি। এ ডিভাইসে প্রোটোটাইপ ‘ইন্টারচেঞ্জঅ্যাবল লেন্স সেটআপ’ বা লেন্স বদল করার মতো অত্যাধুনিক প্রযুক্তি চমক রয়েছে। এ অভিনব ও যুগান্তকারী স্মার্টফোনে থাকবে- প্রোপাইটরি লেন্স মাউন্ট সিস্টেমমের সঙ্গে যুক্ত এক ইঞ্চি কাস্টমাইজড সনি সেন্সর। তা ব্যবহারকারীদের সরাসরি ডিএসএলআর লেন্সের সঙ্গে স্মার্টফোন যুক্ত করার সুযোগ করে দেবে।

এতে থাকবে- ৭৩এমএম পোট্রের্ট এবং ২৩৪এমএম টেলিফটো, এ দুটি প্রো-লেভেল লেন্সেস। এছাড়া ক্রিমি বোকেহসহ ১০ গুণ জুমসহ এটি ডিভাইসকে এত দারুণ স্বচ্ছতা দেয়, যা মোবাইল ডিভাইসের জন্য অকল্পনীয়।

রিয়েলমি ‘এমডব্লিউসি ২০২৫’ সম্মেলনে তিন বছরের কৌশল পরিকল্পনাও প্রকাশ করেছেন। ‘মিড থেকে হাইএন্ড’ মার্কেটে গুরুত্ব দিয়ে কোম্পানিটি বৈশ্বিক ব্যবহারকারীর সংখ্যা দ্বিগুণ করার কথা ভাবছে।

এ প্রসঙ্গে রিয়েলমি ভাইস-প্রেসিডেন্ট এবং সিএমও চেজ জু বলেন, প্রবৃদ্ধির এ নতুন সময়ে, টেকসই অর্জনে আমরা ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী উপযোগী উদ্ভাবনে প্রতিশ্রুতি ব্যক্ত করছি।

তিনি আরও বলেন, আমাদের নতুন কৌশলগত পরিকল্পনায় শুধুমাত্র বাজার সম্প্রসারণেই গুরুত্ব দেওয়া হচ্ছে না, বরং প্রযুক্তির জনপ্রিয়তার মাধ্যমে তা তরুণ প্রজন্মের ক্ষমতায়নের চেষ্টা করা হচ্ছে। আমরা প্রযুক্তিখাতে প্রতিনিয়ত প্রযুক্তি ব্যবহারকারীদের প্রত্যাশা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছি।

কৌশলগত পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কোম্পানিটি প্রোডাক্ট প্ল্যানিং, ব্র্যান্ড এনহেন্সমেন্ট এবং প্রযুক্তিগত উদ্ভাবনের সমন্বয়ে একটি রোডম্যাপ প্রস্তুত করছে।

এছাড়া সম্মেলনে রিয়েলমি তিনটি সিগনেচার প্রোডাক্টের গ্লোবাল পজিশনিং ঘোষণা করেছে। এ সবগুলো পণ্যই ব্যবহারকারীদের অসাধারণ অভিজ্ঞতা দেবে এবং বিশ্বব্যাপী তরুণদের প্রত্যাশা ছাড়িয়ে যাবে বলে আশাবাদী রিয়েলমি। 

জিটি সিরিজ- এটি ‘নেক্সট-লেভেল পারফরম্যান্স ফ্ল্যাগশিপ উইথ এআই’ হিসেবে বিবেচিত। এ ফোনটি ব্যবহারকারীদের দিচ্ছে অসাধারণ গেমিং অভিজ্ঞতা, সর্বাধুনিক এআই টেকনোলজি এবং আল্ট্রা-ক্লিয়ার ইমেজিং। যা ব্যবহারকারীর অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

এরপর রয়েছে নাম্বার সিরিজ। এটি পরিচিচিত ‘নেক্সট-জেন পারফরম্যান্স অ্যান্ড ক্যামেরা’ হিসেবে। যেটি নির্বিঘ্নে শক্তিশালী পারফরম্যান্স, অসাধারণ ইমেজিং সক্ষমতা, মুগ্ধকর ডিজাইনসহ দারুণ সব প্রযুক্তির সমন্বয়ে তরুণদের প্রতিদিনের কাজ ও গেমিং উপভোগের সুযোগ করে দিচ্ছে।

এছাড়া ‘সি সিরিজ’  ‘বেটার টেক ফর ইয়ুথ’ ভাবনা সঙ্গে নিয়ে দীর্ঘস্থায়ী ও নির্বিঘ্ন সার্ভিসের প্রতিশ্রুতি দেয়, যা একই দামের মার্কেটের অন্য স্মার্টফোনগুলোতে পাওয়া প্রায় অসম্ভব। 

তরুণদের মাঝে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই জনপ্রিয় করে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করা রিয়েলমি স্মার্টফোনগুলোতে এআইয়ের ব্যবহার আরও উপযোগী করার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে সীমাহীন কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বার উন্মুক্ত করে দিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা