× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রমজানে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে চেষ্টা করা হচ্ছে : বাণিজ্যমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৫:০২ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৪ পিএম

সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  প্রবা ফটো

সচিবালয়ে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভা শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। প্রবা ফটো

রামজান মাসে নিত্যপণ্যের দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে সব ধরনের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে আমদানি-রপ্তানিসহ সার্বিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে “বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির” সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতি তিন মাসে আমরা এই কমিটির একটি সভা করবো। সভায় অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ব্যবসায়ীরা বলেছেন তাদের এলসি খোলা নিয়ে সমস্যা হচ্ছে। আজকের আলোচনায় যে যে সমস্যার কথা বলেছেন, যে মন্ত্রণালয়ের সঙ্গে রিলেটেড সেগুলোর সব কিছু বাণিজ্য সচিব নোট করেছেন। সমস্যাগুলো চিহ্নিত করে আমাদের কর্মকর্তাদের পাঠাবো। 

তিনি বলেন, আলোচনায় আরেকটি বিষয় উঠে আসছে সেটা হলো আগামী মার্চ মাসে রামজান শুরু হবে। সে সময় যাতে কোন সমস্যা না হয় সেজন্য এলসি সহ অন্যান্য বিষয়ে সংশ্লিষ্টরা দেখবেন বলে জানিয়েছে। আমরা এসব বিষয়ে সতর্ক রয়েছি। শিঘ্রই আমরা বড় বড় ব্যবসায়ীদের নিয়ে বসবো। রমজান মাসে কোন অবস্থাতেই সাধারণ ভোক্তাদের যাতে সমস্যায় পড়তে না হয় সে বিষয়ে সতর্ক নজর রয়েছে।

বৈশ্বিক পরিস্থিতির কারণে এলসি খোলায় সংকট হচ্ছে, বিষয়টি বিবেচনা করে রমজানে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে কি পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এমন প্রশ্নের জবাবে বাণিজ্য মন্ত্রী বলেন, রমজান মাসকে সামনে রেখে আজকে রাতারাতি সব কিছু বদলে দেওয়া যাবে না। আজকের অবস্থা, বৈশ্বিক সব কিছু এবং আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কোন অবস্থায় আছে সব কিছুই আপনারা জানেন। যে দামে আসছে সেটাকে কনসিডারেশনে নিয়ে বা লোকসান করে কেউ বিক্রি করবে না। তবে আমাদের যেটা দরকার সেটা হলো রিজেনেবল বা ন্যায্য দামে যেন যথেষ্ট পরিমাণ পন্য রমজান মাসে আসে।

তিনি বলেন, সিটি গ্রুপ বলেছে তারা নতুন কিছুর জন্য পরিকল্পনা নিয়েছে। এলসি নিয়ে সমস্যা হলে সেটাও তারা কথা বলে নেবে। দুই এক দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকও রমজান সাসনে রেখে নিত্যপণ্যের বিষয়টি সার্বিক বিবেচনায় নিয়েছেন। তাদের যে প্রতিনিধি আসছেন তাদেরকে বলা হয়েছে তারা কাল পরশুর মধ্যে একটা পরিষ্কার নির্দেশনা দেবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা