× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব এমসিসিআইয়ের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মার্চ ২০২৫ ২১:১০ পিএম

করপোরেট কর বাস্তবসম্মত করার প্রস্তাব এমসিসিআইয়ের

করপোরেট করহার বাস্তবসম্মতভাবে কমানোর সুপারিশ করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)। সংগঠনটি বলছে, এ দেশে কার্যকরী করহার অতি উচ্চ। যা ক্ষেত্রবিশেষে ৪০ থেকে ৫০ শতাংশ হয়ে যায়। গত কয়েক বছরে করপোরেট কর কমানো হলেও লেনদেনের শর্তের কারণে বড় ও মাঝারি কোম্পানির পক্ষে এই শর্ত পালন করাও কঠিন।

মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট সভায় সংস্থার পক্ষ থেকে বিষয়টি তুলে ধরা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান খান।

এদিকে একক ভ্যাট হারের প্রস্তাব করেছে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফআইসিসিআই)।

রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এমসিসিআই-এর প্রেসিডেন্ট কামরান তানভিরুর রহমান বলেন, কোম্পানিগুলোর কর হার এবং কার্যকরী কর হার বিগত অর্থবছরগুলোতে শর্তসাপেক্ষে কর্পোরেট কর হার ধারাবাহিকভাবে কমানো হলেও, অর্থ আইন ২০২৪ অনুযায়ী নগদ লেনদেনের শর্তাবলির কারণে কেউই এই সুবিধা ভোগ করতে পারছে না। বাংলাদেশের অর্থনীতি ৮০ শতাংশ অপ্রাতিষ্ঠানিক এবং সম্পূর্ণ ব্যাংকিং নির্ভর নয়। ফলে বড় ও মাঝারি কোম্পানির জন্য এই শর্ত পালন করা অত্যন্ত কঠিন। 

তিনি বলেন, "কার্যকরী কর হার অতিমাত্রায় বেশি, যা উৎসের কর কর্তন ও অননুমোদিত ব্যয়ের ফলে ক্ষেত্রবিশেষে ৪০-৫০ শতাংশ পর্যন্ত পৌঁছে যায়। কর্পোরেট কর হার বাস্তবিক হারে কমানোর পাশাপাশি, অগ্রিম আয়কর ও টার্নওভার কর নীতির সংস্কার প্রয়োজন, যাতে কর আয়ভিত্তিক হয়, টার্নওভারের উপর নয় " 

এমসিসিআই মোটাদাগে সাতটি প্রস্তাব করেছে। এগুলোর মধ্যে অন্যতম হলো কোম্পানির করহার যৌক্তিক করা; ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য পৃথক করহার; কর প্রশাসন ও নীতি আলাদা করা; কর ব্যবস্থাপনা অনলাইনভিত্তিক করা; রিটার্ন দাখিলের প্রমাণপত্র (পিএসআর) প্রদর্শনের ক্ষেত্রে জটিলতা দূর করা; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে বৈষম্য দূর করতে অনুমোদিত তহবিলের ওপর করহার যৌক্তিক করা।

এ সময় এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, ‘সব ব্যবসায়ী একমত হলে আমরা একক ভ্যাট হার করে দিতে পারি। প্রয়োজনে একক ভ্যাট হার কমাব। একক ভ্যাট হার হলে প্রতিটি প্রতিষ্ঠান হিসাব সংরক্ষণে জবাবদিহির মধ্যে আসবে।’

কর ব্যবস্থায় অটোমেশনের ওপর জোর দেন এফআইসিসিআইয়ের সভাপতি ও ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার। তিনি বলেন, এনবিআর চাইলে অটোমেশন করতে এফআইসিসিআইয়ের সদস্য প্রতিষ্ঠানগুলো সহায়তা দেবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা