× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বার্ষিক সাধারণ সভা

যমুনা অয়েল কোম্পানি লভ্যাংশ ঘোষণা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০৯ পিএম

যমুনা অয়েল কোম্পানি লভ্যাংশ ঘোষণা

২০২৩-২৪ অর্থ বছরের জন্য ১৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে রাষ্ট্রায়াত্ব তেল বিপননকারী প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটি ৪৯ তম বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেয়া হয়। 

বার্ষিক সাধারণ সভায় ৩০ জুন ২০২৪ সমাপ্ত হিসাব বছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণী ও পরিচালকমন্ডলীর প্রতিবেদনের উপর সাধারণ শেয়ারহোল্ডারগণ অনলাইনে মতামত প্রকাশ করেন এবং কোম্পানির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

কোম্পানির সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে পরিচালনা পর্যদের চেয়ারম্যান এম এ আকমল হোসেন আজাদ স্বাগত ও সমাপনী বক্তব্য প্রদান করেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মুস্তফা কুদরুত-ই-ইলাহী অত্র কোম্পানির কর্মপরিকল্পনার উপর বক্তব্য ও শেয়ারহোল্ডারগণের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। সভায় ২০২৩-২০২৪ অর্থবছরের জন্য ১৫০ শতাংশ হারে নগদ লভ্যাংশ ঘোষণা, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও অন্যান্য আলোচ্যসূচী (এজেন্ডা) অনুমোদন করা হয়। 

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের পরিচালক কওছার জহুরা, মো. সামসুল আলম ভূঁইয়া, ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি, অতিরিক্ত সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, কবীর মাহমুদ, প্রকৌশলী মনজারে খোরশেদ আলম, সালেহ আহমেদ খসরু, জেওসিএল ও পরিচালক-জেওসিএল বোর্ড ও কোম্পানি সচিব মো. মাসুদুল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা