× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে যাত্রা শুরু করল পাঁচ তারকা মানের হল আইসিসিএল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:২১ পিএম

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৭:৩৩ পিএম

রাজধানীতে যাত্রা শুরু করল পাঁচ তারকা মানের হল আইসিসিএল

বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মানের হল আইসিসিএলের (International Convention Centre Limited) নতুন ভ্যানুর উদ্বোধন হয়েছে। রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড়ে অবস্থিত সুবিশাল এশিয়া সিনেমা হলটিকে একটি ত্রিতল ভবনে রূপান্তর করে স্টেট অফ দা আর্ট যন্ত্রপাতি ও সরঞ্জাম দিয়ে সাজানো হয়েছে এই হলটি।  

আইসিসিএল এর নির্বাহী পরিচালক প্রদীপ সান্যাল বলেন, একটি সনামধন্য গ্রুপ অব কোম্পানীজের আন্তরিক উদ্যোগে দীর্ঘ প্রায় ২ বছর প্রয়োজনীয় বিনির্মাণ কাজ সম্পন্ন করে ৫ তারকা মানের আসবাব, লিলেন, সাউন্ড, লাইট, কিচেন, লন্ড্রী, বেকারী বিদেশ হতে আমদানী করে বিদেশী দক্ষ জনবল দিয়ে সম্পন্ন করে প্রায় ২০ হাজার বর্গফুটের মিলনস্থলটি ঢাকার অভিজাত পরিবার সমূহ এবং কর্পোরেট ইভেন্ট এর জন্য অপরুপ সাজে সেজেছে।  

উদ্যেক্তা গ্রুপের সিওও শামীম বিল্লাহ দাবী করে বলেন, আইসিসিএল একটি ইউনিক ভ্যানু যাহা গতানুগতিক কনভেনশন হল থেকে স্বকীয়। আইসিসিএল  এর কিচেনটি দেশের অভ্যান্তরে একমাত্র স্টেট অফ দা আর্ট যন্ত্রপাতি সুসজ্জিত, এমনকি ডিস ওয়াশ মাংস কাটা সকল যন্ত্রপাতি অটোমেশন করা। ফলে একটি শতভাগ কমপ্লায়েন্স অনুসরন করে হাইজেনিক ও নিরাপদ কিচেন প্রতিষ্ঠানটির অহংকার বটে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ আইসিসিএল এর সেটআপ পরিদর্শন করে তাহাদের সন্তোষজনক অনুভূতি প্রকাশ করে বলেন, ঢাকার ভালো বিবাহের হল গুলো সবই গুলশান, বনশ্রী, ৩০০ ফিটে অবস্থিত। পশ্চিম ঢাকা অর্থাৎ মিরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমন্ডির অভিজাত পরিবার সমূহের আইসিসিএল হতে যাচ্ছে প্রথম পছন্দ। অতিথিগণ বিপুল অর্থ বিনিয়োগ করে আইসিসিএল প্রতিষ্ঠান করায় উদ্যোক্তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সাফল্য কামনা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা