প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৯ পিএম
বুধবার রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীমসহ কোম্পানির কর্মকর্তারা। প্রবা ফটো
ঈদ সামনে রেখে দেশীয় ইলেকট্রনিক্স প্রস্তুকারক কোম্পানি ওয়ালটন পণ্যের ক্রেতারা মিলিয়নিয়ার হওয়ার সুযোগ পাচ্ছেন। ক্যাম্পেইনের এই সিজনে দেশের যেকোনো ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অথবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ওয়ালটন অফিসে আয়োজিত ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’-এর উদ্বোধন করেন ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম।
‘ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২’ আওতায় ওয়ালটন প্লাজা ও পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অখবা বিএলডিসি ফ্যান কিনে ক্রেতারা পাবেন নগদ ১০ লাখ টাকা। এ ছাড়াও লাখ লাখ টাকার ক্যাশ ভাউচারসহ নিশ্চিত উপহার জিতে নেওয়ার সুযোগ। আগামী ২০ ফেব্রুয়ারি থেকে ঈদুল আজহা পর্যন্ত ওয়ালটন আউটলেট থেকে এ সুবিধা পাবেন ক্রেতারা ।
অনুষ্ঠানে ডিজিটাল ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন ওয়ালটনের স্ট্র্যাটেজিক বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আরিফুল আম্বিয়া। তিনি জানান, সিজন-২২ চলাকালীন ক্রেতারা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা এবং পরিবেশক শোরুম থেকে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন অখবা বিএলডিসি ফ্যান কেনার পর সংশ্লিষ্ট পণ্যটির ডিজিটাল রেজিস্ট্রেশন করা হবে। এরপর সম্পূর্ণ কম্পিউটারাইজড সিস্টেমে ওয়ালটনের কাছ থেকে ফিরতি এসএমএসের মাধ্যমে ক্রেতারা পেতে পারেন ১০ লাখ টাকা। বিভিন্ন অঙ্কের ক্যাশ ভাউচার অথবা নিশ্চিত উপহার। সংশ্লিষ্ট ওয়ালটন প্লাজা বা শোরুম কর্তৃপক্ষ ক্রেতাদেরকে উপহার বুঝিয়ে দেবেন।
বিক্রয়োত্তরসেবা কার্যক্রমকে অটোমেশনের আওতায় আনতে ‘ডিজিটাল কাস্টমার ডেটাবেজ’ গড়ে তুলছে ওয়ালটন। সেজন্য দেশব্যাপী ওয়ালটন পণ্য কেনার পর ডিজিটাল রেজিস্ট্রেশন পদ্ধতিতে ক্রেতারা নাম, মোবাইল নম্বর এবং পণ্যের মডেল নম্বরসহ বিস্তারিত তথ্য ওয়ালটনের সার্ভারে সংরক্ষণ করা হচ্ছে। এর ফলে ক্রেতার ওয়ারেন্টি কার্ড হারিয়ে গেলেও দেশের যেকোনো ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে দ্রুত সেবা পাবেন গ্রাহক। অন্যদিকে সার্ভিস সেন্টারের প্রতিনিধিরাও গ্রাহককে তাৎক্ষণিক সেবা নিশ্চিত করতে পারছেন।
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২২ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনÑ ওয়ালটন প্লাজার এমডি মোহাম্মদ রায়হান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ওয়ালটন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার মফিজুর রহমান, ওয়ালটন ডিসট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কো-অর্ডিনেটর তানভীর আঞ্জুম, ওয়ালট এসির চিফ বিজনেস অফিসার তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, হোম অ্যাপ্লায়েন্সের সিবিও মোস্তফা কামাল, চিফ মাকের্টিং অফিসার জোহেব আহমেদ, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন মডেল অভিনেতা ইরফান সাজ্জাদ। অনুষ্ঠানে ছোটপর্দার অভিনেত্রী শবনম ফরিয়া, তাসনুভা তিশা, নাবিলা ইসলাম, সালহা খানম নাদিয়া উপস্থিত ছিলেন।