প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০০ পিএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৩ পিএম
এমভি ইন্ডিগো ওমেগা জাহাজ। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আর্জেন্টিনা থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) গমের এই চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছে এমভি ইন্ডিগো ওমেগা নামের একটি জাহাজ।
বৃহস্পতিবার দুপুরে
খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে,
জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষা শেষে বৃহস্পতিবারই গম খালাসের কার্যক্রম শুরু হবে।
ইতোমধ্যে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।